জামিন পেয়েছেন শিল্পপতি রাগীব আলীর মেয়ে রেজিনা কাদির
বৈশাখী নিউজ ডেস্ক: আট দিন কারাভোগের পর শিল্পপতি রাগীব আলীর বাংলোর ডাকাতির মামলায় আটক মেয়ে রেজিনা কাদির (৫৭) জামিন পেয়েছেন।
বুধবার (১৩ আগস্ট) সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ২য় আদালতের বিচারক উম্মে হাবিবা শুনানি শেষে তাঁর জামিন মঞ্জুর করেন। সন্ধ্যায় তিনি সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এয়ারপোর্ট থানার জিআরও সাবইন্সপেক্টর সৌমেন এ তথ্য নিশ্চিত করেছেন।
মালনীছড়া চা বাগানের বাংলোয় পিতা শিল্পপতি রাগিব আলী ও ভাই আব্দুল হাই এর কক্ষে ডাকাতি ও চুরির অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি রেজিনা কাদির।
বাগানের সহকারী ব্যবস্থাপক বিদ্যুৎ কুমার তালুকদার বাদী হয়ে গত ৩১ জুলাই সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে মামলা করেন (এয়ারপোর্ট সিআর মামলা নং-২২৮/২০২৫)। আদালতের আদেশে মামলাটি এয়ারপোর্ট থানায় নথিভুক্ত হয় (থানা মামলা নং-০১, তারিখ ০১/০৮/২০২৫)।
এজাহারে বলা হয়, ২৯ জুলাই সকাল ১১টার দিকে রেজিনা কাদির কয়েকজন সহযোগী নিয়ে মালনীছড়া চা বাগানের বাংলোয় প্রবেশ করেন। তারা নিরাপত্তাকর্মীদের মারধর করে রাগীব আলী ও তার ছেলে আব্দুল হাইকে জিম্মি করেন, নথিপত্র লুট করেন এবং কিছু কাগজে স্বাক্ষর নেওয়ার চেষ্টা করেন। বাগানের শ্রমিকরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৭ জনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
এয়ারপোর্ট থানার ওসি সৈয়দ আনিসুর রহমান জানান, আটক ব্যক্তিদের পরে মামলায় গ্রেপ্তার দেখানো হয় এবং তারা বর্তমানে জামিনে আছেন।
রেজিনা কাদির গত ৬ আগস্ট আদালতে আত্মসমর্পণ করলে জামিন আবেদন নাকচ হয়ে তাঁকে কারাগারে পাঠানো হয়। আট দিনের কারাভোগ শেষে আজ বুধবার তিনি জামিন পেয়েছেন।
এ মামলায় অন্য আসামীরা হলেন মাহফুজ (৫০), বকুল(২৪), পায়েল (২৪), রোমান (২৮), সিহাব (১৯), সাগর (২৭) ও মো. জয় (২১)। অত্র মামলায় অজ্ঞাতনামা আরো ৪-৫জনকে আসামী করা হয়।
Related News
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More
মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) একদিনের সফরেRead More



Comments are Closed