সম্মেলনে এমসি কলেজ ছাত্রদলের সভাপতি সামি, সেক্রেটারি জুনেদ
বৈশাখী নিউজ ডেস্ক: দুই যুগ পর সিলেটের ঐতিহ্যবাহী মুরারীচাঁদ (এমসি) কলেজে ছাত্রদলের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার কলেজ ক্যাম্পাসে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে কাউন্সিলরদের সরাসরি ভোটে খান মোহাম্মদ সামি সভাপতি ও জুনেদুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এর আগে সকালে সম্মেলনের উদ্বোধন করেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
এদিকে দীর্ঘ একুশ বছর পর সরাসরি ভোটের মাধ্যমে সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রদল সম্মেলন ও কাউন্সিলে সরাসরি উপস্থিত থেকে নির্বাচন পরিচালনা করায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল হাসান রাকিব, আয়োজক সিলেট মহানগর ছাত্রদল ও এমসি কলেজ ছাত্রদলের নব নির্বাচিত সভাপতি খান মোহাম্মদ সামি এবং সাধারণ সম্পাদক জুনেদুর রহমান জুনেদ ও নির্বাচনে অংশগ্রহনকারী সকল প্রার্থীদের অভিনন্দন জানিয়েছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।
তিনি সোমবার (১১ আগস্ট) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, কাউন্সিলে সরাসরি ভোটের মাধ্যমে গণতান্ত্রিকভাবে স্বচ্ছ প্রক্রিয়ায় এমসি কলেজ ছাত্রদল নতুন কমিটি নির্বাচিত হয়েছে। এটি খুবই ইতিবাচক বিষয়। এই বিজয় বিএনপির আদর্শ, একতা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি ছাত্র সমাজের আস্থার প্রতিফলন। আশা করি, নবনির্বাচিত নেতৃত্ব ছাত্র সমাজের মর্যাদা রক্ষা, মানোন্নয়ন এবং দেশ ও মানুষের কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করবে।
বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি দিনব্যাপী কাউন্সিলের অংশগ্রণ করে তা প্রাণবন্ত করে তুলেন ও সফল ভাবে মহানগর ছাত্রদল এই আয়োজনটি করায় এবং নির্বাচিত নেতৃবৃন্দ, অংশগ্রহণকারী এবং ভোটারদের ধন্যবাদ ও অভিনন্দন জানান তিনি।
Related News
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়ন্ত্রণ থেকে মুক্তির দাবিতে আন্দোলনরত সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরাRead More
গরিবের রাড্ডা স্বাস্থ্য কেন্দ্রে হামলা ও লুটপাটের নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, স্থায়ী কমিটির সদস্যRead More



Comments are Closed