Main Menu

সিলেটে গ্যাস লাইনের লিকেজ থেকে বাসায় আগুন

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর টিলাগড় এলাকায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

জানা যায়, সোমবার বিকেলে নগরীর টিলাগগের কল্যানপুর এলাকার শাপলাবাগ আবাসিকের সালাম মিয়ার বাসার (৩ নাম্বার রোডের, ১ নাম্বার বাসা) রান্নাঘরের গ্যাস লাইনের লিকেজ থেকে এই আগুনের উৎপত্তি হয়। এবং রান্নাঘরে রশিতে কাপড় শুকাতে থাকায় আগুন কাপড়ের মাধ্যমে পুরো ঘরে ছড়িয়ে পড়ে। বিকেলের খাবারপর সবাই যখন বাইরে তখন হঠাৎ রান্নাঘরে আগুন ও ধোঁয়া দেখতে পান বাসার লোকজন। তখন তারা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করে যাচ্ছে। তবে কোনো হতাহতের খবর এবং ক্ষয়ক্ষতির হিসেব পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. মামুন মিয়া। তিনি বলেন, নগরীর টিলাগড় এলাকার একটি বাসায় আগুন লাগার খবর আসে। তাৎক্ষণিকভাবে সিলেট ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করে যাচ্ছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নেভানোর কাজ চলছে।

 

 

 

Share





Related News

Comments are Closed