Main Menu

ঢাবির ১৮ হলে আহ্বায়ক কমিটি দিল ছাত্রদল

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হল শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। মোট ৫৯৩ জন শিক্ষার্থী এই হল কমিটিগুলোতে পদ পেয়েছেন।

শুক্রবার (৮ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন’র স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল
৫১ সদস্য বিশিষ্ট কমিটিতে আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. জাহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রিজভী আলম এবং সদস্য সচিব জোবায়ের হোসেন।

স্যার এ এফ রহমান হল
৩৯ সদস্য বিশিষ্ট কমিটির আহ্বায়ক ফেরদৌস সিদ্দিক সায়মন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. মেহেদী হাসান মুন্না এবং সদস্য সচিব মোঃ মাহদীজ্জামান জ্যোতি।

Manual2 Ad Code

কবি জসীমউদদীন হল
৪৩ সদস্য বিশিষ্ট কমিটির আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুল ওহেদ এবং সদস্য সচিব মেহেদী হাসান।

মাস্টারদা সূর্যসেন হল
৪৭ সদস্য বিশিষ্ট কমিটির আহ্বায়ক মনোয়ার হোসেন প্রান্ত, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক লিয়ন মোল্যা এবং সদস্য সচিব মো. আবিদুর রহমান মিশু।

বিজয় একাত্তর হল
৫৪ সদস্য বিশিষ্ট কমিটির আহ্বায়ক তানভীর আল হাদী মায়েদ, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সুলতান মো. সাদমান সিদ্দিক এবং সদস্য সচিব সাকিব বিশ্বাস।

শেখ মুজিবুর রহমান হল
৫৪ সদস্য বিশিষ্ট কমিটির আহ্বায়ক সাঈফ আল ইসলাম দীপ, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রিনভী মোশাররফ এবং সদস্য সচিব মোঃ সিহাব হোসেন (শাহেদ)।

হাজী মুহম্মদ মুহসীন হল
৬১ সদস্য বিশিষ্ট কমিটির আহ্বায়ক আবু জার গিফারী ইফাত, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোঃ তানভীর আহমেদ জিয়াম এবং সদস্য সচিব মনসুর আহমেদ রাফি।

শহীদ সার্জেন্ট জহুরুল হক হল
৫৬ সদস্য বিশিষ্ট কমিটির আহ্বায়ক হাসিবুর রহমান আসিফ, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সামসুল হক আনান এবং সদস্য সচিব শাহরিয়ার লিয়ন।

সলিমুল্লাহ মুসলিম হল
১৮ সদস্য বিশিষ্ট কমিটির আহ্বায়ক তাওহিদুল ইসলাম (তাইমুন), সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সাকিব হোসেন এবং সদস্য সচিব সৈয়দ ইয়ানাথ ইসলাম।

জগন্নাথ হল
৩৪ সদস্য বিশিষ্ট কমিটির আহ্বায়ক মধুসূদন কুন্ডু হৃষীকেশ, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক নিত্যানন্দ পাল এবং সদস্য সচিব প্রসেনজিৎ বিশ্বাস।

Manual5 Ad Code

ড. মুহম্মদ শহীদুল্লাহ হল
৪৮ সদস্য বিশিষ্ট কমিটির আহ্বায়ক মোসাদ্দেক আল হক শান্ত, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রাকিবুল হাসান সৌরভ এবং সদস্য সচিব মো. জুনায়েদ আবরার।

ফজলুল হক মুসলিম হল
৩৬ সদস্য বিশিষ্ট কমিটির আহ্বায়ন মো. আবিদ হাসনাত, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক বি এম ফাহিম শাহরিয়ার দীপ্ত এবং সদস্য সচিব মো. মেহেদী হাসান রুমী।

অমর একুশে হল
২৫ সদস্য বিশিষ্ট কমিটির আহ্বায়ক মো. আসাদুল হক আসাদ, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. শাহনোমান জিওন এবং সদস্য সচিব আব্দুল হামিদ।

রোকেয়া হল
৮ সদস্য বিশিষ্ট কমিটির আহ্বায়ক মোছাম্মাৎ শ্রাবণী আক্তার, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শ্রাবন্তী হাসান বন্যা এবং সদস্য সচিব আনিকা বিনতে আশরাফ।

শামসুন নাহার হল
৫ সদস্য বিশিষ্ট কমিটির আহ্বায়ক তায়েবা হাসান বিথী, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক নিতু রানী সাহা এবং সদস্য সচিব রাবেয়া খানম জেরিন।

শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল
৪ সদস্য বিশিষ্ট কমিটির আহ্বায়ক মালিহা বিনতে খান (অবন্তী) এবং সদস্য সচিব জান্নাতুল ফেরদৌস ইতি।

বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল

Manual2 Ad Code

৩ সদস্য বিশিষ্ট কমিটির আহ্বায়ক নওশিন নাহার অথি, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শারমিন খান এবং সদস্য সচিব জান্নাতুল ফেরদৌস পুতল।

Manual4 Ad Code

কবি সুফিয়া কামাল হল
৭ সদস্য বিশিষ্ট কমিটির আহ্বায়ক তাওহিদা সুলতানা, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জাকিয়া সুলতানা আলো এবং সদস্য সচিব তাসনিয়া জান্নাত চৌধুরী।

 

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code