মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল-এন্ট্রি ভিসা চালু
বৈশাখী নিউজ ডেস্ক: মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকদের জন্য মাল্টিপল-এন্ট্রি ভিসা (MEV) চালু করেছে দেশটির অভিবাসন বিভাগ।
শুক্রবার (৮ আগস্ট) থেকে এ ভিসা কার্যকর করা হয়েছে।
মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, যেসব বাংলাদেশি কর্মী বর্তমানে অস্থায়ী ওয়ার্ক ভিজিট পাস (PLKS) ও সিঙ্গেল-এন্ট্রি ভিসা নিয়ে মালয়েশিয়ায় অবস্থান করছেন, তাদের আলাদাভাবে এমইভি’র জন্য আবেদন করতে হবে না।
ভিসাটি বৈধ PLKS ধারকদের জন্য আন্তর্জাতিক প্রবেশপথে ইমিগ্রেশন বিভাগের মাধ্যমে সমন্বিতভাবে প্রদান করা হবে। PLKS নবায়নের প্রক্রিয়ার অংশ হিসেবেই এটি দেওয়া হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, এই উদ্যোগ অভিবাসী কর্মীদের যাতায়াত ব্যবস্থাপনা সহজ করবে, ইমিগ্রেশন পাসের অপব্যবহার রোধ করবে এবং বিদেশে মালয়েশিয়ার মিশনে ভিসা আবেদনকারীদের ভিড়ও কমাবে।
এর আগে ১৫ জুলাই মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন এক ফেসবুক পোস্টে জানায়, বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল-এন্ট্রি ভিসা চালুর সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া সরকার। এর ফলে এখন থেকে বাংলাদেশি কর্মীরা প্রয়োজনমতো দেশে গিয়ে পুনরায় কর্মস্থলে ফিরতে পারবেন। এতে কাজের ধারাবাহিকতা বজায় থাকবে এবং পারিবারিক প্রয়োজনে যাতায়াত সহজ হবে।
বাংলাদেশ দূতাবাস জানায়, মালয়েশিয়ায় এই সুবিধা চালু হওয়া বাংলাদেশের দীর্ঘদিনের কূটনৈতিক প্রচেষ্টার ফল।
গত মে মাসে উপদেষ্টা ড. আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।
ওই বৈঠকের পর ১০ জুলাই সরকারিভাবে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে মালয়েশিয়া সরকার।
উল্লেখ্য, মালয়েশিয়া ১৫টি দেশ থেকে কর্মী নিয়ে থাকে। এতদিন কেবল বাংলাদেশি কর্মীদেরই সিঙ্গেল-এন্ট্রি ভিসা দেওয়া হতো, যা তাদের জন্য বড় এক ভোগান্তির কারণ ছিল।
এবার মাল্টিপল-এন্ট্রি ভিসা চালুর ফলে বাংলাদেশি কর্মীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
Related News
বৃদ্ধাশ্রম খুলে ৬ কোটি ৪ লাখ ডলার জালিয়াতি, বাংলাদেশি নারীর কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: নিউইয়র্কের ব্রুকলিনে স্বাস্থ্যসেবা খাতে ৬ কোটি ৪ লাখ (প্রায় সাড়ে ৬ কোটি)Read More
অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হলেন আরেক বাংলাদেশি এলিজা আজাদ রহমান।Read More



Comments are Closed