সিলেট সীমান্তে ১ কোটি ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালানের পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর বিশেষ অভিযানে সীমান্ত এলাকা থেকে ১ কোটি ১৫ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক করা হয়েছে।
বুধবার (৬ আগস্ট) ভোর রাতে সিলেটের সীমান্ত এলাকার দমদমিয়া, সংগ্রাম, বিছনাকান্দি, প্রতাপপুর, পান্থুমাই, সোনালীচেলা সহ বাংলাবাজার বিওপি এলাকায় পরিচালিত একাধিক অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।
আটককৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় সানগ্লাস, বিভিন্ন প্রকার ইনজেকশন, গরু, ফুচকা, বাঁধাকপি, মেহেদী, কিটক্যাট চকলেট, বাংলাদেশ থেকে পাচারের সময় ধরা পড়া শিং মাছ এবং অবৈধভাবে উত্তোলন করা পাথরবাহী নৌকা।
এসব পণ্যের মোট মূল্য ১ কোটি ১৫ লাখ ৫২ হাজার ৭২৫ টাকা বলে জানিয়েছে বিজিবি।
৪৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মো. নাজমুল হক জানান, সীমান্তে নিরাপত্তা নিশ্চিতকরণ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত গোয়েন্দা তৎপরতা ও অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে এই সফল অভিযান পরিচালনা করা হয়। তিনি আরও জানান, আটককৃত পণ্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান দমন এবং অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Related News
ওসমানীনগরে নিখোঁজের ১দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলায় নিখোঁজের একদিন পর মানসিকভাবে প্রতিবন্ধী এক বৃদ্ধের মরদেহ উদ্ধারRead More
সিলেট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার নলজুড়ি সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো.Read More



Comments are Closed