Main Menu

৭ ঘন্টা বিদ্যুৎহীন ছিলো সিলেট নগরীর কয়েকটি এলাকা

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: মঙ্গলবার টানা ৭ ঘন্টা বিদ্যুৎহীন ছিলো সিলেট নগরীর কয়েকটি এলাকা।

মঙ্গলবার (৫আগস্ট) দুপুর ১টার দিকে হঠাৎ করে বিদ্যুৎ চলে যায় নগরীর টিলাগড়সহ আশপাশের এলাকার। রাত ৮টার দিকে বিদ্যুৎ আসে।

Manual1 Ad Code

টিলাগড় এলাকার ব্যবসায়ী রিংকু বিশ্বাস জানান, দুপুর ১টা থেকে পুরো এলাকা বিদ্যুৎহীন ছিলো। বিদ্যুৎ উন্নয়ন ও বিতরণ বিভাগ-২ এ বার বার কল দিলেও কেউ ফোন ধরেননি।

Manual4 Ad Code

এ ব্যাপারে সিলেট বিদ্যুৎ উন্নয়ন ও বিতরণ বিভাগ-২ এর সহকারি প্রকৌশলী মো. আবু হোসেন বলেন, লাইনে একাধিক স্থানে ফল্ট ছিল। সেটি খোঁজে বের করে মেরামত করতে সময় লেগেছে। রাত ৮টার দিকে ওই অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে।

Manual8 Ad Code

 

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code