Main Menu

ফ্যাসিস্ট হাসিনার পতন দিবসে সিলেটে খেলাফত মজলিসের সমাবেশ ও গণমিছিল

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ও সিলেট-২ আসনে খেলাফত মজলিস মমনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মুহাম্মদ মুনতাসির আলী বলেছেন, বিগত ১৫ বছর শেখ হাসিনা ও তার দোসররা এদেশে এক ভয়ানক আতঙ্কের রাজত্ব কায়েম করেছিল। অত্যাচার- জুলুম নির্যাতনে নিপীড়িত হয়েছিল দেশের জনগণ। আল্লাহর অশেষ মেহেরবাণীতে গত বছর এই দিনে ফ্যাসিস্ট শাসকের পতন ঘটেছে। আজকের এই দিনে আমরা জুলাই শহীদদের জন্য মহান আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করছি। আহতদের পরিপূর্ণ সুস্থতা কামনা করছি। অবিলম্বে সকল হত্যাকারীকে বিচারের আওতায় আনতে হবে। দায়ী ব্যক্তিদের বিচার কার্যক্রম দ্রুত ও বেগবান করুন। অবিলম্বে জুলাই সনদ ঘোষণা করুন। সনদের শুরুতে বিসমিল্লাহির রাহমানির রাহীম উল্লেখ করুন। ১৯৪৭ ও ১৯৭১ সালের সংগ্রামকে যথযাথ মর্যাদায় উল্লেখ করুন। প্রজ্ঞাপন দিয়ে আইনি বৈধতা দেয়ার জন্য সংবিধানে সন্নিবেশিত করার ব্যবস্থা করুন। এই সনদের সাংবিধানিক বৈধতা না থাকলে জুলাই শহীদ ও যোদ্ধাদের জন্য তা হবে অবমাননাকর। এই দেশের জনগণ কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এই অভ্যুত্থান ঘটিয়েছে। কোন ডিপ স্টেট কিংবা পরাশক্তির ছকে এই দেশের নীতি নির্ধারণ হবে না। জুলাই অভ্যুত্থানের স্টেকহোল্ডার রাজনৈতিক দল ও আপামর ছাত্র-জনতাকে কেউ অবহেলা করলে তা হবে বিশ্বাসঘাতকতার শামিল। জনগণ তাদেরকে কখনো ক্ষমা করবে না। আমরা চাই দ্রুত সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তর। আমরা চাই সিংহভাগ মানুষের ধর্মীয় মূল্যবোধের আলোকে এদেশের সকল সংস্কার হোক। কুরআন-সুন্নাহর বিধান বহির্ভূত কার্যক্রম বন্ধ হোক। আমরা চাই খেলাফতে রাশেদার আদর্শের আলোকে বাংলাদেশে একটি জনকল্যাণমুখী সরকার প্রতিষ্ঠিত হোক।”

Manual4 Ad Code

খেলাফত মজলিস সিলেট মহানগরী আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও ফ্যাসিস্ট হাসিনার পতন দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

৫ আগস্ট বিকাল ৫টায় সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে মহানগরী সভাপতি ও সিলেট-১ সংসদীয় আসনে খেলাফত মজলিস মনোনিত সংসদ সদস্য প্রার্থী হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন খেলাফত মজলিস কাতার শাখার সভাপতি হাফিজ মাওলানা আব্দুল হাছিব চৌধুরী, সিলেট মহানগরী সহসভাপতি মাওলানা শাহ আশিকুর রহমান, মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলয়াস, আব্দুল হান্নান তাপাদার, সৌদী আরবের আবহা শাখার সভাপতি মাওলানা আব্দুল হান্নান, মহানগরী সহসভাপতি ডাঃ মুহাম্মদ ফয়জুল হক, মাওলানা ইমদাদুল হক নোমানী, মাওলানা গোলাম রব্বানী, সিলেট জেলা সেক্রেটারি ও সিলেট-২ আসনে খেলাফত মজলিস মমনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা দেলওয়ার হোসাইন, মহানগরী সহসাধারণ সম্পাদক প্রভাষক আহমদ সাইফুর রহমান, মাসুদ আহমদ, মাওলানা জুনায়েদ আহমদ, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা মনজুরে মাওলা, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মাশুক আহমদ, অফিস ও প্রচার সম্পাদক মুহাম্মদ আব্দুস শহীদ, শিক্ষা বিষয়ক সম্পাদক মাওলানা খায়রুল ইসলাম, ইসলামী যুব মজলিস সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওলানা জাকারিয়া আল হাসান, মহানগরী শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা সেলিম আহমদ, ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি মিজানুর রহমান, শ্রমিক মজলিস সিলেট মহানগর সভাপতি মাওলানা আব্দুর রহিম, খেলাফত মজলিস সিলেট সদর উপজেলা সভাপতি মাওলানা নিজাম উদ্দিন প্রমুখ।

Manual8 Ad Code

সমাবেশ শেষে এক বিশাল গণমিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্রা পয়েন্টে গিয়ে কর্মসূচির সমাপ্ত করা হয়।

Manual5 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code