Main Menu

শাবিপ্রবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী বলেছেন, আমাদের মনে রাখতে হবে, প্রত্যেক ফেরাউনের জন্যই একজন মূসা থাকেন। যারা এই পরিবর্তনের যাত্রায় মূসার ভূমিকা পালন করেছেন, আমি তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।

Manual6 Ad Code

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

উপাচার্য আরও বলেন, “শহিদদের রক্তের বিনিময়ে আমরা আজকের নতুন বাংলাদেশ পেয়েছি। দীর্ঘ ১৫ বছরের ফ্যাসিস্ট শাসনের নিপীড়নে জুলাই গণঅভ্যুত্থান অপরিহার্য হয়ে উঠেছিল। এই আন্দোলনে শিক্ষার্থী ও তাদের পরিবারের অসামান্য অবদান রয়েছে যা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।”

Manual6 Ad Code

তিনি আরও বলেন, “‘গুম’ একসময় আফ্রিকার কিছু দেশে ঘটতো। দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশেও ফ্যাসিস্ট শাসনামলে এটি ভয়াবহ সংস্কৃতিতে পরিণত হয়েছিল।”

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন। সভায় সভাপতিত্ব করেন ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ এছাক মিয়া এবং সঞ্চালনা করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কালাম আহমদ চৌধুরী।

Manual7 Ad Code

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মোখলেসুর রহমান, গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফ উদ্দিন, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. মোহাম্মদ সেলিম, পলিটিক্যাল স্ট্যাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) আহমদ মাহবুব ফেরদৌসী, শহিদ মিনহাজ আহমেদের ভাই জাকির হাসান, শহিদ পাভেল আহমেদ কামরুলের ভাই পিপলু আহমেদ আল হাদী, জুলাইযোদ্ধা শিক্ষার্থী মোমিনুর রহমান শুভ, পলাশ বখতিয়ার ও ফয়সাল হোসেন।

এসময় বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটসমূহের পরিচালক, প্রক্টরিয়াল বডির সদস্য, বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট ও সহকারী প্রভোস্টবৃন্দ, প্রশাসনিক দপ্তরের প্রধানগণ, ছাত্র সংগঠনের প্রতিনিধিসহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শহিদ পরিবারের সদস্যদের উপহার প্রদান করা হয়। পাশাপাশি ‘জুলাই ৩৬ কুইজ প্রতিযোগিতা-২০২৫’ ও ‘জুলাই স্মৃতি প্রতিবেদন প্রতিযোগিতা’র পুরস্কার বিতরণ করা হয়।

Manual8 Ad Code

 

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code