বিশ্বনাথের ইউপি সদস্য আ.লীগ নেতা ওয়াহাব আলী গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের তিন বারের সাবেক মেম্বার ও ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ওয়াহাব আলীকে (৫০) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
ওয়াহাব আলী উপজেলার দৌলতপুর ইউনিয়নের ধনপুর গ্রামের মৃত নছিব উল্লাহ’র পুত্র।
শুক্রবার (১ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়ি থেকে ওয়াহাব আলীকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে থানায় মামলা (নং-১০(তাং ২২.০৬.২৫) রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকা থেকে সাবেক এমপি ও বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী নিখোঁজের পর ২৩ এপ্রিল সিলেটের বিশ্বনাথে ঘটে যাওয়া রনক্ষেত্রের ঘটনায় প্রায় ৪ শতাধিক ব্যক্তিকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়।
ঘটনার প্রায় ১৩ বছর পর গত ৬ মে সিলেট সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতে বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের রামপাশা গ্রামের মৃত আসলাম আলীর পুত্র হাবিবুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার লিখিত অভিযোগপত্রে ১০৫ জনের নাম উল্লেখ ও আরোও ৩ শতাধিক ব্যক্তিকে অজ্ঞাতনামা অভিযুক্ত করা হয়েছে। ওই মামলায় অভিযুক্ত ছিলেন গ্রেফতারকৃত আওমীলীগ নেতা ওয়াহাব আলী। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
আওয়ামীলীগ নেতা ওয়াহাব আলীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, শনিবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
Related News
গোয়াইনঘাটে ট্রলি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ট্রলি গাড়ি ও হাইড্রলিক ডাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাসেলRead More
বিয়ানীবাজারে আ.লীগ ও ছাত্রলীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের চারRead More



Comments are Closed