সিলেট সীমান্তে ১ কোটি ১১ লক্ষ টাকার ভারতীয় চোরাচালানী পণ্য আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সীমান্তে এক কোটি ১১ লাখ টাকার ভারতীয় চোরাইপণ্য আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন-বিজিবি। তবে এসময় চোরাচালানে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।
শনিবার (২ আগষ্ট) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সীমান্তবর্তী এলাকায় সোনারহাট, পান্থুমাই, তামাবিল, শ্রীপুর, বিছনাকান্দি, বাংলাবাজার, লাফার্জ এবং কালাসাদেক বিওপি কর্তৃক চোরাচালানী অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় শাড়ী, কারেন্ট জাল, রসুন, সুপারি, গরু, টমেটো, নাশপাতি, বাঁধাকপি, মদ, বিয়ার, বাংলাদেশ থেকে পাচারাকালে রসুন ও শিং মাছ এবং চোরাচালানী রসুন পরিবহনে ব্যবহৃত ইঞ্জিন চালিত নৌকা আটক করে। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ১১ লাখ ৪,২৫০ (এক কোটি এগারো লক্ষ চার হাজার দুইশত পঞ্চাশ) টাকা।
এ ব্যাপারে অধিনায়ক, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) লে. কর্নেল মো. নাজমুল হক বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান, মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related News
ঢাকায় ডেঙ্গুতে মারা গেলেন সিলেটের আলেম আমির হামজা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এক আলেম ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর)Read More
সিলেট-করিমগঞ্জ কয়লা ও পাথর ব্যবসায়ীদের যৌথ সভা
বৈশাখী নিউজ ডেস্ক: সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ ও দ্বিপক্ষীয় বাণিজ্যিক সুবিধাদি বৃদ্ধির লক্ষ্যে ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস্Read More



Comments are Closed