Main Menu

সিলেটে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে বাবার সাথে অভিমান করে আত্মহত্যা করেছে এক কিশোরী।

শনিবার (২ আগস্ট) সকালে নিজ বাসা থেকে পুলিশ ওই কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে।

নিহত কিশোরীর নাম রেশমা বেগম (১৪)। সে নগরীর কানিশাইল এলাকার প্রত্যাশা-৬৬, আলিম মিয়ার কলোনির বাসিন্দা ওয়াছির মিয়ার মেয়ে।

পুলিশ জানায়, পারিবারিক বিষয় নিয়ে বাবার সঙ্গে অভিমান করে সে আত্মঘাতী হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, মেয়েটি শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী ছিলো। ৩য় শ্রেণীতে পড়তো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাবার সাথে অভিমান করে সে আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট এলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

Share





Related News

Comments are Closed