Main Menu

মৌলভীবাজারে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ১, আহত ৪

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারে যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও অন্তত চারজন আহত হয়েছেন।

শনিবার (২ আগস্ট) সকাল ১১টার দিকে সিলেট-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের দুর্লভপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, হবিগঞ্জ থেকে ছেড়ে আসা ‘হবিগঞ্জ এক্সপ্রেস’ নামের একটি বাস শেরপুর হয়ে মৌলভীবাজার আসার পথে দুর্লভপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এতে অটোরিকশায় থাকা পাঁচ যাত্রীর মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান।

নিহত ব্যক্তির নাম আল-আমিন (২৮)। তিনি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ওমরপুর এলাকার বাসিন্দা।

মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান জানান, ‘আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

তিনি আরও জানান, দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় ২০ মিনিট যান চলাচল বন্ধ থাকলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনার বিষয়ে তদন্ত চলছে।

 

Share





Related News

Comments are Closed