লক্ষীপুরে এক বছরে পানিতে ডুবে ১২৫ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: লক্ষ্মীপুর জেলায় এক বছরে পানিতে ডুবে ১২৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৪০ শিশুর মৃত্যু হয়। অভিভাবকদের সচেতনতা বৃদ্ধিসহ শিশুদের সাঁতার শেখানোর প্রতি জোর দিলে এর সংখ্যা কমতে পারে।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবসে সদর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় তথ্যটি প্রকাশ করেন পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র। পরে একটি র্যালি বের করা হয়।
তথ্যে আরও জানানো হয়, এক বছরে পানিতে ডুবে রায়পুরে ২০ জন, রামগঞ্জে ২৮ জন, কমলনগরে ২৮ জন এবং রামগতি উপজেলায় ৯ শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা।
এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ শিশু একাডেমি আইসিবিসি প্রকল্পের সহকারী প্রকল্প ব্যবস্থাপক মো. মিজানুর রহমান, প্রোগ্রাম কো-অর্ডিনেটর মিনহাজ হাসান সুজনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
ইউএনও জামশেদ আলম রানা বলেন, ‘লক্ষ্মীপুর নিচু এলাকা। বৃষ্টি হলে এখানে জলাবদ্ধতা তৈরি হয়। এটি শিশুদের জন্য হুমকি স্বরূপ। একটু অসচেতন হলে যে কোনো বাচ্চা পানিতে ডুবে মারা যেতে পারে। এজন্য অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি ও শিশুদের সাঁতার শিখানো জরুরি।
Related News
চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বানিয়াচোঁ এলাকায় ওভারটেক করতেRead More
ব্রাহ্মণবাড়িয়ায় র্যাবের জালে ৮ অনলাইন জুয়াড়ী
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: তারা সবাই অনলাইনে জুয়া খেলায় মত্ত থাকতেন। তবে শেষRead More



Comments are Closed