লামাপুঞ্জিতে খাসিয়াদের ২ হাজার পান গাছ কেটে দিল দুর্বৃত্তরা, কোটি টাকার ক্ষতি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের প্রতাপপুর ক্যাম্প সংলগ্ন লামাপুঞ্জির হেডম্যানের পানজুমে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালিয়েছে দুর্বৃত্তরা। গভীর রাতে খাসিয়া সম্প্রদায়ের দুটি জুমে ঢুকে কেটে ফেলা হয়েছে প্রায় ২ হাজার পান গাছ, যার বাজারমূল্য প্রায় এক কোটি টাকা বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
সোমবার (২৮ জুলাই) দিবাগত রাতের কোনো একসময় উপজেলার জাফলং ইউনিয়নের প্রতাপপুর পুঞ্জিতে এ ঘটনা ঘটে।
খাসিয়ারা জানান, দীর্ঘদিন ধরে পাহাড়ে নিজেদের ঐতিহ্যিক উপায়ে পান ও সুপারি চাষ করে জীবিকা নির্বাহ করছেন তারা। লামাপুঞ্জির হেডম্যানের নেতৃত্বে দুইটি জুমে কয়েকজন পরিবার মিলে এসব গাছ পরিচর্যা করতেন। কিন্তু কোনো পূর্বঘোষণা ছাড়াই দুর্বৃত্তরা অতর্কিতে পানজুমে হানা দিয়ে রাতের আঁধারে কেটে ফেলে পুরো বাগান।
এ ঘটনায় শুধু অর্থনৈতিক ক্ষতিই নয়, সামাজিক ও সাংস্কৃতিকভাবেও চরম আঘাত পেয়েছে খাসিয়া সম্প্রদায়। পানজুম তাদের আত্মপরিচয়ের অংশ, যা একে একে নিশ্চিহ্ন করে দিচ্ছে কিছু স্বার্থান্বেষী মহল।
ক্ষতিগ্রস্তদের অভিযোগ, এটি একটি পূর্বপরিকল্পিত হামলা এবং তাদের বসতি থেকে উচ্ছেদ করার ষড়যন্ত্রের অংশ হতে পারে। তারা আতঙ্কে দিন কাটাচ্ছেন এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
খাসিয়া সম্প্রদায়ের নেতারা অবিলম্বে ঘটনার তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। তারা বলছেন, বারবার এ ধরনের ঘটনা ঘটলেও অধিকাংশ সময় দায়ীরা থেকে যায় ধরাছোঁয়ার বাইরে।
ক্ষতিগ্রস্থ রিসন কংওয়াং কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘দুর্বৃত্তরা আমার সব শেষ করে দিয়েছে।
আমার আয়ের পথ বিনষ্ট করে দিয়ে আমাকে রাস্তায় বসিয়ে দিয়েছে। আমার সন্তানদের ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে। এ ঘটনার আমি ন্যায়বিচার চাই।’
এদিকে প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো সুনির্দিষ্ট পদক্ষেপের কথা জানা যায়নি। তবে স্থানীয়দের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত না হলে খাসিয়াদের মধ্যে ক্ষোভ ও হতাশা আরও বাড়বে।
Related News
গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠিত
গোলাপগঞ্জ সংবাদদাতা: ২০০১ সালে প্রতিষ্ঠিত এবং পেশাদার সাংবাদিকদের সংগঠন সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠানRead More
ঢাকা-সিলেট ছয় লেন মহাসড়ক নির্মান প্রকল্প পরিদর্শনে বানিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট ছয় লেন মহাসড়ক নির্মান প্রকল্পের ভূমি অধিগ্রহণসংক্রান্ত জটিলতার বড় অংশ আগামিRead More



Comments are Closed