সিলেটে বিআরটিএ’র অভিযান, ৬৯টি মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: মেয়াদোত্তীর্ণ যানবাহন রোধ, সড়কে নিরাপত্তা ও পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে সারা দেশে চলছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর বিশেষ অভিযান। চলছে সিলেটেও।
বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে গত ৯ দিনে সারা দেশে ২ হাজার ৩টি মামলা হয়েছে। জরিমানা আদায় করা হয়েছে ৪৭ লাখ ৩১ হাজার ৮৫০ টাকা।
এর মধ্যে সিলেট বিভাগে ৬৯টি মামলা দায়ের করা হয়ে এবং জরিমানা করা হয়েছে ১ লাখ ৬০ হাজার টাকা।
সোমবার (২৮ জুলাই) বিআরটিএ এক প্রতিবেদনে অভিযানের এসব তথ্য জানিয়েছে। প্রতিবেদনে ২০ থেকে ২৭ জুলাই পর্যন্ত অভিযানের তথ্য দেওয়া হয়েছে।
বিআরটিএর নিজের পরিচালিত অভিযানে সবচেয়ে বেশি মামলা হয়েছে এবার। বিআরটিএর নিজস্বভাবে পরিচালিত মোবাইল কোর্টে ৯২৯টি মামলা হয় এবং ২৪ লাখ ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এর বাইরে ঢাকা বিভাগে ১৭৯টি মামলা ও ৩ লাখ ৭৪ হাজার টাকা জরিমানা, চট্টগ্রাম বিভাগে ১৬৮টি মামলা ও ৩ লাখ ৩০ হাজার টাকা জরিমানা, রাজশাহী বিভাগে ১৪০টি মামলা ও ২ লাখ ৭৯ হাজার ৭০০ টাকা জরিমানা, খুলনা বিভাগে ২০৫টি মামলা ও ৩ লাখ ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা, বরিশাল বিভাগে ৬৮টি মামলা ও ১ লাখ ৬৯ হাজার টাকা জরিমানা, সিলেট বিভাগে ৬৯টি মামলা ও ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা, রংপুর বিভাগে ১৭১টি মামলা ও ৪ লাখ ১৯ হাজার ৫০০ টাকা জরিমানা এবং ময়মনসিংহ বিভাগে ৭৪টি মামলা ও ২ লাখ ৬৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এ ছাড়া এই অভিযানে মোট ৪৮টি যানবাহন ডাম্পিং করা হয়েছে। তবে কোনো চালক বা মালিককে কারাদণ্ড দেওয়া হয়নি।
মেয়াদোত্তীর্ণ যানবাহন, ফিটনেস ও কাগজপত্রবিহীন যানবাহনের বিরুদ্ধে চলমান এই অভিযান আরও জোরালো করা হবে বলে জানিয়েছেন বিআরটিএ সংশ্লিষ্টরা।
Related News
ঢাকায় ডেঙ্গুতে মারা গেলেন সিলেটের আলেম আমির হামজা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এক আলেম ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর)Read More
সিলেট-করিমগঞ্জ কয়লা ও পাথর ব্যবসায়ীদের যৌথ সভা
বৈশাখী নিউজ ডেস্ক: সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ ও দ্বিপক্ষীয় বাণিজ্যিক সুবিধাদি বৃদ্ধির লক্ষ্যে ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস্Read More



Comments are Closed