Main Menu

শান্তিগঞ্জ সমিতি সিলেট’র নতুন কমিটির অভিষেক

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে শান্তিগঞ্জ সমিতি শুধুমাত্র একটি সংগঠন নয়, এটি সমাজের অবহেলিত ও ঝরে পড়া মানুষের আশার আলো—এমন মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি বলেন, ‘শান্তিগঞ্জের যেসব মানুষ দীর্ঘদিন ধরে নিষ্ঠা ও সততার সঙ্গে এই সংগঠনের মাধ্যমে সমাজে কাজ করে যাচ্ছেন, তাদের আন্তরিক ধন্যবাদ জানাই। শান্তিগঞ্জ সমিতি অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার এবং ন্যায়ের পক্ষে। আমি আশা করি, আগামীতেও আপনারা ঐক্যবদ্ধভাবে আপনাদের কার্যক্রম চালিয়ে যাবেন।’

Manual7 Ad Code

রোববার (২৭ জুলাই) নগরীর মদিনা মার্কেটে শান্তিগঞ্জ সমিতি সিলেট’র কার্যকরী কমিটি (২০২৫-২০২৭) অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

Manual1 Ad Code

সংগঠনের সভাপতি মো. কবিরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা. লুৎফুর রহমান হুমায়দী, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি, আনছার উদ্দিন, সিলেট জজ কোর্টের এপিপি অ্যাড. ইয়াছিন খান, সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি নাছিম হোসাইন, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, ফারুক আহমদ, পি.জি ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ তালহা আলম, সুনামগঞ্জ সমিতি সিলেট’র সাধারণ সম্পাদক, ড. দিদার চৌধুরী, সুনামগঞ্জ জেলার সিভিল সার্জন, ডা. জসিম উদ্দিন, ইকরা দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল, হাফিজ আবু খালেদ।

Manual1 Ad Code

এসময় সংগঠনের উপদেষ্ঠা, ‎ডা. নাজমুস সাকিব, ‎মো. জালাল উদ্দিন চেয়ারম্যান, খালেদ আহমদ, ‎সহ-সভাপতি, হযরত আলী তালুকদার, ‎এম সুয়েব আহমদ, বদরুল আলম টিপু , নিজাম উদ্দিন, সমীরন দাস, আতিকুর রহমান, ‎রেজওয়ানুল হক, শাহেল রহমান, মশিউর রহমান জায়গীরদার, তালেব হুসেন, বাবলুল হক, ‎যুগ্ম সম্পাদক, এডভোকেট মো. ইকবাল হোসেন, সৈয়দ জাবেদ আহমদ, হেলাল আহমদ, বশির আহমদ ফারেজ, সাইকুল ইসলাম, ‎এম জে এইচ জামিলসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

Manual4 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code