Main Menu

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে ওমরাহ পালন করতে গিয়ে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জন সদস্য প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন ওই পরিবারের আরও পাঁচ সদস্য।

শনিবার (২৬ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ।

প্রতিবেদন অনুযায়ী, পাকিস্থানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের এই বাসিন্দারা ওমরাহ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে চার শিশুও রয়েছে।

পরিবারের অন্য সদস্যরা জানিয়েছেন, ১১ দিন আগে ওমরাহ করতে সৌদি আরবে যান তারা।এরমধ্যে আজ শনিবার মর্মান্তিক সড়ক দুর্ঘটনার কবলে পড়েন তারা। নিহতদের জানাজা সৌদি আরবেই অনুষ্ঠিত হবে।

এর আগে, এ বছর পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদিতে ১৮ পাকিস্তানির মৃত্যু হয়। যাদের বেশিরভাগই বয়স্ক ছিলেন। হার্ট অ্যাটাক ও অন্যান্য রোগে আক্রান্ত হয়ে সৌদিতেই মৃত্যুবরণ করেন তারা। তাদের সবাইকে জান্নাতুল বাকিতে কবর দেওয়া হয়। এর আগের বছর হজ করতে গিয়ে ৩৫ পাকিস্তানির মৃত্যু হয়েছিল।

সৌদি আরবে প্রায়ই এমন ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। এতে অনেকের প্রাণহানি ঘটে। ২০২৩ সালের ২৮ মার্চ ভয়াবহ এক বাস দুর্ঘটনায় আট বাংলাদেশি ওমরাহযাত্রী নিহত হন। ওই ঘটনায় আহত হয়েছিলেন আরও ১৮ বাংলাদেশি।

 

Share





Related News

Comments are Closed