জৈন্তাপুরে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে পু্লিশের কনেষ্টবল আহত
জৈন্তাপুর প্রতিনিধি : সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার ফেরীঘাট উত্তরপাড় এলাকায় ডিআই পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে তামাবিল হাইওয়ে পু্লিশের কনেষ্টবল গুরুত্বর আহত হয়েছেন।
এলাকাবাসী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, মোটরসাইকেল আরোহী তামাবিল হাইওয়ে পুলিশের গাড়ী চালক তোফায়েল আহমদ ২৫ জুলাই শুক্রবার রাত ৯টায় জৈন্তাপুরস্থ ভাড়াবাসা হতে রাত্রিকালীন ডিউটির জন্য মোটরসাইকেল যোগে যাত্রা করেন। পথিমধ্যে সিলেট-তামাবিল মহাসড়কের ফেরীঘাট ব্রিজের উত্তরপাড় এলাকায় পৌছামাত্র জৈন্তাপুর বাজারগামী দ্রুত গতির একটি ডিআই পিকআপ (ঢাকা মেট্রো ন-১৫-৪৮৪২) এর সাথে মোটরসাইকেলর মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ডিআই ট্রাক মোটরসাইকেলকে অন্তত ২০ ফুট দুরে নিয়ে যায়। এই দূর্ঘটনায় গুরুত্বর আহত হন তামাবিল হাইওয়ে পুলিশের কনেষ্টবল গাড়ী চালক তোফায়েল আহমদ। স্থানীয় জনতা তাকে উদ্ধার করে দ্রুত জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্রেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। দূর্ঘটনার সংবাদ পেয়ে হাইওয়ে পুলিশের টিম দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং দূর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ডিআই পিকআপটি থানা হেফাজতে নিয়ে যান এবং যানচলাচল স্বাভাবিক করেন।
তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ছুটে এসে কনেষ্টবল তোফায়েলকে উদ্ধার করে দূর্ঘটনা কবলিত গাড়ী দুটি থানা হেফাজতে নেয়া হয়। দূর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রযেছে।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed