তীব্র গরমে অসহনীয় বিদ্যুতের লোডশেডিং বন্ধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: গ্যাস বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক, সিনিয়র আইনজীবী, নাসির উদ্দিন, সিনিয়র যুগ্ন আহবায়ক ইকবাল হোসেন চৌধুরী, সদস্য সচিব জননেতা মকসুদ হোসেন শুক্রবার (২৫ জুলাই) এক বিবৃতিতে বলেন, তীব্র গরম এর মাঝে বিদ্যুতের বিভাগের কোন ঘোষনা ছাড়াই অসহনীয় বিদ্যুতের লোডশেডিং এর কারণে জন জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। বিশেষ করে সিলেট সিটি কর্পোরেশন সহ নগরীর নগরের বিভিন্ন এলাকায় পানি সরবরাহে চরম বিঘ্ন ঘটছে। এ যেন মরার উপর খাড়ার গা।
এদিকে ছাত্র-ছাত্রীদের পড়ালেখায় প্রভাব পড়ছে এরই সাথে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ও স্বল্প আয়ের সাধারণ জনগণ এই অসহনীয় ঘন ঘন লোডশেডিং এর কারণে দৈনন্দিন জীবনযাত্রায় মারাত্মক প্রভাব পড়েছে। রাত্রে তারা ঘুমাতে পারছেন না। অসুস্থ, বয়স্ক লোক ও শিশুরা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছেন। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এ ধরনের ঘন ঘন বিদ্যুতের লোডশেডিংয়ে গ্রাহকরা ক্ষুব্দ।
অন্তবর্তীকালীন সরকারের বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান জ্বালানি বিভাগে অনেকটা উন্নতি লাভ করেছেন সত্য, তবে জ্বালানী বিভাগের বড় বড় দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীদের সনাক্ত করে এই দুর্বৃত্তদের বিরুদ্ধে এখনো শক্তিশালী পদক্ষেপ নেওয়ার উদ্যোগ দৃশ্যমান্যে হচ্ছে না কেন দেশবাসী তা জানতে চায়। ঘন ঘন বিদ্যুতের লোডশেডিং এর কারণে অন্তর্বর্তীকালীন সরকারের যাতে বদনাম না হয় সেদিকে খেয়াল রাখা দরকার।
পাশাপাশি কৃচ্ছতা সাধন, অপচয় ও দুর্নীতি রুখতে বিদ্যুতের প্রিপেইড মিটারের ভোগান্তি দূর করে গ্যাসের প্রিপেইড মিটারের মত বিদ্যুতের মিটার স্থাপনের কাজ জোরদার করার দাবি জানিয়ে নেতৃবৃন্দ বলেন, দুই একদিনের মধ্যে অসহনীয় বিদ্যুতের লোডশেডিং বন্ধ না হলে সম্মানিত বিদ্যুৎ গ্রাহকদের নিয়ে প্রতিবাদ ও বিক্ষোভের ডাক দেওয়া হবে ইনশাল্লাহ। অন্যদিকে সম্মানিত বিদ্যুৎ ও গ্যাসের গ্রাহকদের বিশেষ অনুরোধ করে বলেন, লাইট ফ্যান গ্যাস ব্যবহারের সময়ে অযথা অপচয় অবহেলা ব্যাপারে সর্বদা চৌ কান্নায় থাকার আকুল আহ্বান জানান। বিজ্ঞপ্তি
Related News
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক অগ্নিসন্ত্রাস ও সারাদেশে পরিকল্পিত নাশকতার প্রতিবাদে বৃহস্পতিবারRead More



Comments are Closed