রাজস্থানে স্কুলের ভবন ধসে ৪ শিশু নিহত, আহত ৪০
আর্ন্তজাতিক ডেস্ক: ভারতের রাজস্থান রাজ্যের একটি স্কুল ভবন ধসে পড়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত চার শিশুর মরদের উদ্ধার করা হয়েছে এবং ধ্বংসস্তূপে আটকা পড়েছে আরও অন্তত ৪০ জন।
শুক্রবার (২৪ জুন) সকাল সাড়ে ৮টার দিকে রাজ্যের ঝালাওয়া জেলার মনোহর থানার পিপলোদি সরকারি বিদ্যালয়ে ঘটনাটি।
ঝালাওয়ারের পুলিশ সুপার অমিত কুমার সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন,‘চারজন শিশু মারা গেছে এবং ১৭ জন আহত হয়েছে। এছাড়া ১০ জন শিশুকে ঝালাওয়ারে পাঠানো হয়েছে, যার মধ্যে তিন থেকে চারজনের অবস্থা গুরুতর।
কর্মকর্তারা জানিয়েছেন, একতলা ভবনের ছাদ ধসের সময় শিক্ষক ও কর্মচারী ছাড়াও প্রায় ৪০ জন শিশু প্রাঙ্গণে উপস্থিত ছিলেন। স্কুলটিতে অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠদান হয়। এনডিটিভির খবরে বলা হয়, ভবনটি জরাজীর্ণ অবস্থায় ছিল এবং এর আগেও এই বিষয়ে বেশ কয়েকটি অভিযোগ উত্থাপিত হয়েছিল।
ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিওতে দেখা গেছে, স্থানীয় বাসিন্দারা আটকে পড়া শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মচারীদের উদ্ধারের জন্য ছুটে আসছেন। ধ্বংসস্তূপ সরাতে কমপক্ষে চারটি জেসিবি মেশিনও ঘটনাস্থলে পৌঁছেছে। উদ্ধার অভিযানের জন্য ঘটনাস্থলে রয়েছে জেলা প্রশাসনের কর্মকর্তারাও। ভবন ধসের খবর পেয়ে স্কুলের শিশুদের পরিবারের সদস্যরাও ছুটে যান সেখানে।
শিক্ষামন্ত্রী মদন দিলওয়ার বলেছেন, ‘আমি জেলা কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা নেওয়ার এবং আহত শিশুদের চিকিৎসা তদারকির নির্দেশ দিয়েছি। ভবন ধসের কারণ কী তা নিশ্চিত করার জন্য তদন্ত করে দেখা হবে। আমি কালেক্টরের সাথেও কথা বলেছি এবং কর্তৃপক্ষকে পরিস্থিতি পর্যালোচনা ও যথাসাধ্য সাহায্য করার নির্দেশ দিয়েছি।’
Related News
এআই ‘১০০ কোটি মানুষের মৃত্যু’ ঘটাতে পারে: বিল গেটস
আন্তর্জাতিক ডেস্ক: মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও সমাজসেবী বিল গেটস বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিকাশে যথাযথRead More
ঘূর্ণিঝড়ের তাণ্ডবে নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি
আন্তর্জাতিক ডেস্ক: উত্তর-আটলান্টিক সাগরে সৃষ্ট শক্তিশালী নিম্নচাপ থেকে উদ্ভূত তীব্র ঘূর্ণিঝড় ‘নর’ইস্টার’-এর তাণ্ডবে লন্ডভন্ড হয়েRead More



Comments are Closed