গণতান্ত্রিক মহিলা সমিতির সংগঠক সাজেদা বেগমের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত
বৈশাখী নিউজ ডেস্ক: গণতান্ত্রিক মহিলা সমিতি সিলেট জেলা শাখার সংগঠক এবং বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার সাবেক সভাপতি প্রয়াত সুরুজ আলীর সহধর্মিনী সাজেদা বেগম-এর ৪র্থ মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
২৫ জুলাই শুক্রবার, বিকেল ৪টায় উঁনার বাস ভবনে এক আলোচনা সভা সংগঠনের জেলা আহবায়ক মিনারা বেগমের সভাপতিত্বে এবং যুগ্ন-আহবায়ক তানিয়া আজাদ’এর পরিচালনায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ সরকার জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা কমিটির সহ-সভাপতি অধ্যাপক আবুল ফজল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা কমিটির যুগ্ন সম্পাদক মো. ছাদেক মিয়া, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ যুগ্ন সম্পাদক রমজান আলী পটু, জাতীয় ছাত্রদল সিলেট জেলা আহবায়ক শুভ আজাদ শান্ত, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট শাহপরান থানা কমিটির সহ সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাবেক সহ সভাপতি মীর মোহাম্মদ জসীম উদ্দিন, পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন উঁনার ছেলে হৃদয় আহমদ বিপ্লব।
সভার শুরুতে প্রয়াতের প্রতি এবং ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিদ্ধস্থ হয়ে নিহতদের ¯্ররণে দাঁড়িয়ে ১ (এক) মিনিট শোক নিরবতা পালন করা হয়।
সাজেদা বেগম এদেশের গণতান্ত্রিক আন্দোলনের একজন সহযোদ্ধা ছিলেন। সংগঠনের সকল নেতা-কর্মীর প্রতি তাঁর ছিল গভীর মমত্ববোধ। সাজেদা বেগম স্বপরিবারে শোষণমুক্তির সংগঠন-সংগ্রামে আত্ননিয়োগ করেছিলেন। নয়া উপনিবেশিক আধা-সামন্ততান্ত্রিক বাংলাদেশে নারী-পুরুষ নির্বিশেষে শ্রমিক-কৃষক-জণগন সা¤্রাজ্যবাদ, সামন্তবাদ, আমলা দালাল পুঁজির শোষণ-লুন্ঠন এবং স্বৈরাচারী শাসনে জর্জরিত। একই সাথে সমাজের নারীরা এই তিন শোষণ ছাড়াও পুরুষ শাসিত সমাজে নারীর সমঅধিকার ও সমমর্যাদা থেকে বঞ্চিত। নারীরা সমাজের নানা ক্ষেত্রে শোষিত বঞ্চিত।সা¤্রাজ্যবাদ ও তার দালালদের সৃষ্ট চলমান সমস্যা-সংকট ক্রমাগত তীব্রতর হয়ে যে ভয়াবহ পরিস্থিতির সামনে আসছে তা মোকাবেলায় শ্রমিক শ্রেণির নেতৃত্বে শ্রমিক-কৃষকের মৈত্রীর ভিত্তিতে জাতীয় গণতান্ত্রিক বিপ্লবের লক্ষ্যে আপোসহীন ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তোলার বিকল্প নেই। সাজেদা বেগম সে লক্ষ্যেই আজীবন কাজ করে গেছেন।
নেতৃবৃন্দ বলেন মার্কিনের পরিকল্পনায় ছাত্র মধ্যবিত্তদের এক অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটানো হয়। মার্কিন সা¤্রাজ্যবাদের আরও নির্ভরযোগ্য বিশ্বস্থ দালাল ডঃ ইউনুসের নেতৃত্বে এক অন্তর্র্বতী সরকারকে ক্ষমতার আনা হয়। এর ফলে এদেশে মার্কিন সা¤্রাজ্যবাদের নিয়ন্ত্রণ আরো বৃদ্ধি পায়। সা¤্রাজ্যবাদের দালাল ভারতের অবস্থান অপেক্ষাকৃত দূর্বল হয়। মানবিক করিডোরের প্রশ্নসহ বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিক সাংস্কৃতিক যে সংকট চলছে তা বিচ্ছিন্ন কোন বিষয় নয়। এটা হচ্ছে বিশ্ব বাজার-প্রভাব বলয় পুনর্বণ্টন নিয়ে আন্তঃসা¤্রাজ্যবাদী তীব্র প্রতিদ্বন্ধিতা চলছে তার সাথে সম্পর্কিত।
নেতৃবৃন্দ আরও বলেন অর্ন্তবর্তীকালীন সরকার বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকার আমলের অর্থনৈতিক-রাজনৈতিক, সাংস্কৃতিক-সামাজিক তথা সামগ্রিক সংকট দূর করার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে সংকট যেখানে ছিল সেই তিমিরেই রয়ে যায়। নারী নির্যাতন, নারী ও শিশু ধর্ষণ, নারী পাচার, খুন, সাইবার বুলিং, ইভটিজিং ইত্যাদি ঘটনা না কমে তা বেড়েই চলছে।
সা¤্রাজ্যবাদ ও তার দালাল শাসক-শোষক গোষ্ঠী এবং এনজিও’রা নারী ও পুরুষের মধ্যকার বিভক্তি বৃদ্ধি করে জনগণের ঐক্যকে ক্ষতিগ্রস্থ করছে এবং সাম্প্রদায়িকতা ও উগ্রবাঙ্গালী জাতীয়তাবাদের ফাঁদে ফেলে জনগণকে বিভ্রান্ত ও বিভক্ত করছে বলে মন্তব্য করেন নেতৃবৃন্দ।
Related News
দুদিন ধরে অবরুদ্ধ সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষকরা, বৈঠকেও কাটেনি অচলাবস্থা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে সোমবার দিনভর দফায় দফায় আলোচনা করেওRead More
সিলেট মেরিন একাডেমিতে বিশ্ব নৌ দিবস পালিত
বৈশাখী নিউজ ডেস্ক: ‘বিশ্ব নৌ দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে বাংলাদেশ মেরিন একাডেমি সিলেটে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিরRead More



Comments are Closed