Main Menu

সিলেট সীমান্তে এক মাসে ৪৭ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: গত এক মাসে সিলেটের বিভিন্ন সীমান্তে ভারত থেকে চোরাই পথে আসা প্রায় ৪৭ কোটি টাকার পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

Manual6 Ad Code

বৃহস্পতিবার (২৪ জুলাই) সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বিজিবির ৪৮ ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর নুরুল হুদা।

Manual5 Ad Code

তিনি জানান, গত ২৩ জুন থেকে ২৪ জুলাই পর্যন্ত এই এক মাসে সিলেটের সীমান্ত এলাকার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ৪৬ কোটি ৭৮ লাখ টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করা হয়।

এরমধ্যে গত মঙ্গলবার ও বুধবার সিলেটের গোয়াইনঘাট ও জৈন্তাপুর এবং সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে প্রায় সোয়া ৫ কোটি টাকার পণ্য জব্দ করা হয়।

Manual4 Ad Code

মেজর নুরুল হুদা জানান, দেশের সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে সদা সচেষ্ট বর্ডার গার্ড বাংলাদেশ( বিজিবি) নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে জাতীয় নিরাপত্তা ও অর্থনীতিকে দৃঢ় ভিত্তি দিচ্ছে। এরই ধারাবাহিকতায় সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি সম্প্রতি একাধিক সফল অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানী পণ্য জব্দ করেছে, যা সীমান্তরক্ষায় বিজিবির কঠোর অবস্থান ও পেশাদারিত্বের উজ্জ্বল প্রমাণ।

মঙ্গলবার ও বুধবারের অভিযানে সংশ্লিষ্ট ছিল সিলেট ব্যাটালিয়নের অধীনস্থ বাংলাবাজার, সংগ্রাম, উৎমা ও মিনাটিলা বিওপি (সীমান্ত চৌকি)। জব্দকৃত মালামালের মধ্যে ছিল ভারতীয় সানগ্লাস, মাইফেয়ার ও ক্লোপ জি ক্রিম, গরু, সুপারি, টমেটো ও চিনি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এসব অভিযানে বিজিবির চৌকস সদস্যরা তাৎক্ষণিক ও সফল প্রতিক্রিয়া দেখিয়ে এই বিপুল পরিমাণ মালামাল আটক করতে সক্ষম হন।

৪৮ বিজিবির উপ অধিনায়ক বলেন, বিজিবির প্রতিটি সদস্য দেশপ্রেম, নিষ্ঠা ও পেশাগত দক্ষতার সমন্বয়ে চোরাচালান দমনে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। সীমান্তে বিজিবির উপস্থিতি এখন চোরাকারবারীদের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

Manual8 Ad Code

বৃহস্পতিবার মেজর নুরুল হুদা সাংবাদিকদের উদ্দেশে বলেন, আপনারা জানেন, বরাবরের মতো এবারও ৪৮ বিজিবি সীমান্তে একটি বড় ধরনের চোরাচালান জব্দ করতে সক্ষম হয়েছে। গত ৪৮ ঘণ্টায় গোয়াইনঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় পরিচালিত টাস্কফোর্স অভিযানে প্রায় ৫ কোটি ১২ লাখ ৪১ হাজার ২২০ টাকার অবৈধ পণ্য জব্দ করা হয়। এই অভিযানে সেনাবাহিনীর ২৭ বীর ইউনিটের একটি দল আমাদেরকে সহযোগিতা করেছে।

তিনি বলেন, গত এক মাসে সিলেট সেক্টর প্রায় ৪৬ কোটি ৭৮ লক্ষ টাকার অবৈধ চোরাচালান পন্য জব্দ করেছে। যার মধ্যে সিলেট ব্যাটালিয়ান ৩১ কোটি, সুনামগঞ্জ ব্যাটালিয়ান ১০ কোটি, জকিগঞ্জ ব্যাটালিয়ান ৫ কোটি টাকার অবৈধ চোরাচালান পন্য জব্দ করেছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code