সিলেটে আবাসিক হোটেল থেকে ৬ নারী-পুরুষ আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গোয়েন্দা পুলিশের অভিযানে আবাসিক হোটেলে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ৬ নারী-পুরুষকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বেলা পৌনে ২টার দিকে সিলেট নগরীর তালতলা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, মো. আফতাব উদ্দিন (৪৫), কয়েছ উদ্দিন (২০), মো. ফয়জুল ইসলাম (৪৩), মো. পারভেজ মিয়া (২৪), মোছা. মাহিনুর আক্তার (১৯) ও রোকেয়া বেগম (৪০)।
জানা যায়, বৃহস্পতিবার বেলা পৌনে ২টার দিকে সিলেট নগরীর তালতলা এলাকায় ‘ছাদী গেষ্ট হাউস’ নামের আবাসিক হোটেলের ২য় তলার ৬০৬ নং কক্ষে গোয়েন্দা পুলিশের অভিযান পরিচালনা করে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ৬ নারী-পুরুষকে আটক করা হয়েছে। আটককৃতদের বিষয়ে কোতোয়ালী মডেল থানায় মামলা রুজু হয়।
সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ‘নগরীর তালতলা এলাকায় গোয়েন্দা পুলিশের অভিযানে আবাসিক হোটেলে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ৬ নারী-পুরুষকে আটক করা হয়েছে। আটককৃতদের বিষয়ে কোতোয়ালী মডেল থানায় মামলা রুজু হয়। আসামীদেরকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’
Related News
সিলেটে ডিবি’র ধাওয়ায় নদীতে পড়ে রিকশাচালকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ডিবি পুলিশের ধাওয়া দেখে ভয়ে দৌঁড়াতে গিয়ে সুরমা নদীতে পড়ে জজRead More
বিষপান করে শাবি শিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: প্রেমঘটিত কলহের জেরে কীটনাশক পান করে চিকিৎসাধীন থাকা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More



Comments are Closed