হবিগঞ্জে অর্ধশতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরের বিভিন্ন পয়েন্টে অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান চালিয়েছে যৌথবাহিনী।
বুধবার (২৩ জুলাই) দুপুরে হবিগঞ্জ পৌরসভার সহযোগিতায় পথচারী ও যান চলাচল নির্বিঘ্ন রাখতে শহরের শায়েস্তানগর, হাসপাতাল মোড় ও নতুন বাসস্ট্যান্ড এলাকাসহ বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে অর্ধশতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। একই সঙ্গে কয়েকটি দোকানকে আর্থিক জরিমানাও করা হয়।
পৌর নির্বাহী কর্মকর্তা মো. জাবেদ ইকবাল চৌধুরী জানান, দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন পয়েন্টে জায়গা দখল করে অস্থায়ী ব্যবসা পরিচালনা করে আসছিল লোকজন। এতে শহর আসা লোকজন যানজট সৃষ্টিসহ নানা ভোগান্তিতে পড়েন।
যানজট নিরসন ও ভোগান্তি কমাতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৪৭টি ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়েছে। একই সঙ্গে ৩টি দোকানকে ২শ’ টাকা করে ৬শ’ টাকা জরিমানা করা হয়েছে।
পুরো শহরে ধারাবাহিকভাবে এ অভিযান পরিচালনা করা হবে।
Related News
বাহুবলে পুকুরে ডুবে খুদে কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে পুকুরের পানিতে ডুবে দ্বীপ শীল নামে তিন বছর বয়সী একRead More
হবিগঞ্জে বিচ্ছুর কামড়ে যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে বিচ্ছুর কামড়ে সৌরভ দেবনাথ (১৮) নামে এক কিশোরে মৃত্যু হয়েছে।Read More



Comments are Closed