Main Menu

সিলেটে সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: এইচএসসি পরীক্ষা স্থগিত নিয়ে সিলেটের রাজপথে নেমে এসেছে শিক্ষার্থীরা। শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ দাবিতে ঢাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থন জানিয়ে তারা সিলেটের রাজপথে মিছিল করে শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ করেছে।

Manual7 Ad Code

মঙ্গলবার (২২ জুলাই) বিকেলের দিকে ঢাকায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সচিবালয়ে ঢুকে পড়লে তাদের লাঠিচার্জ করে আইনশৃঙ্খলা বাহিনী। এমন সংবাদ ছড়িয়ে পড়লে সিলেটের এইচএসসি পরীক্ষার্থীরাসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা রাজপথে নেমে আসে।

তারা মিছিল নিয়ে সিলেট শিক্ষা বোর্ডের সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। তারা শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে শ্লোগান দিতে থাকে। এক পর্যায়ে শিক্ষার্থীরা বিকেল ৪টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধ করে। তারা রাস্তায় বসে, দাঁড়িয়ে এবং শুয়ে মিছিল দিতে থাকেন।

Manual6 Ad Code

এসময় রাস্তার উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। এসময় সিলেট শিক্ষা বোর্ডের উর্ধ্বতন কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি।

Manual3 Ad Code

রাস্তায় অবস্থান নেওয়া শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, এত বড় দুর্ঘটনায় কোমলমতি শিক্ষার্থীরা প্রাণ হারিয়েছে। গোটা দেশ এবং বিশ্ব যখন শোক প্রকাশ করছে, তখন আমাদের শিক্ষা উপদেষ্টা ও মন্ত্রনালয়ের বড় কর্তারা সিদ্ধান্তহীনতায় ভোগেন। কখন কি পদক্ষেপ নিতে হবে তারা জানেন না। এত বড় শোক বুকে নিয়ে আমরা কিভাবে পরীক্ষায় বসতাম? তারা, পরীক্ষা স্থগীতের সিদ্ধান্ত জানায় রাত তিনটার সময়। অথচ চরম হতাশা নিয়ে অনেক শিক্ষার্থী তবু বাধ্য হয়ে তখন কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

অপর এক শিক্ষার্থী বলেন, আমাদের অনেকে কেন্দ্রে গিয়ে জেনেছেন পরীক্ষা স্থগীত করা হয়েছে। এমন শিক্ষা উপদেষ্টা আমরা চাইনা। তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না।

Manual4 Ad Code

এ সময় আন্দোলনরতরা আগামীকাল (বুধবার) সকালে সিলেটের চৌহাট্টায় নতুন করে ব্লকেড কর্মসূচি পালনেরও ঘোষণা দেন।

মোগলবাজার থানার ডিউটি অফিসার বেবী রানী বলেন, ঘটনাস্থলে পুলিশের ডিসি, মোগলবাজার থানার ওসিসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা আছেন। তারা সার্বিক বিষয় পর্যবেক্ষন করছেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code