সিলেটে এনসিপির জুলাই পদযাত্রা শুক্রবার, আসছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ
বৈশাখী নিউজ ডেস্ক: ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালনের অংশ হিসেবে আগামী ২৫ জুলাই সিলেটে পদযাত্রা করবেন জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে সিলেটের একটি অভিজাত হোটেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এনসিপি সিলেট জেলা সমন্বয়কারী নাজিম উদ্দিন শাহান।
আয়োজকরা বলেন, জাতীয় নাগরিক পার্টি পুরনো চিন্তা-ধারা ছেড়ে নতুন পথে এগিয়ে যেতে চায়। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে মানুষের দ্বারে দ্বারে পৌঁছাতে চাই আমরা। ইতোমধ্যে দেশজুড়ে ব্যাপক সাড়া পেয়েছি। এবার প্রথমবারের মতো এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সিলেট আসছেন। পদযাত্রা নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য ইতোমধ্যে পার্টির পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সার্বিক নিরাপত্তার বিষয়টিও প্রশাসনকে অবহিত করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৫ জুলাই শুক্রবার জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিকেল ৫টায় সিলেটে পৌঁছাবেন এবং নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হয়ে পদযাত্রা শুরু করবেন।
নগরীর আম্বরখানা থেকে সুবিদবাজার হয়ে রিকাবীবাজার পয়েন্ট, লামাবাজার, মির্জাজাঙ্গাল, তালতলা, বন্দরবাজার, জিন্দাবাজার হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে বক্তব্যের মাধ্যমে এ পদযাত্রা শেষ হবে।
পদযাত্রায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী,সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা ও নাহিদা সারোয়ার নিভা এবং সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ উপস্থিত থাকবেন। এ ছাড়া কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দও এ পদযাত্রায় অংশ নেবেন।
মতবিনিময় সভার শুরুতে সাংবাদিকদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন এনসিপির সিলেট মহানগর কমিটির প্রধান সমন্বয়কারী আবু সাদেক মোহাম্মদ খায়রুল ইসলাম চৌধুরী। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ।
এসময় আরও উপস্থিত ছিলেন—জেলার যুগ্ম সমন্বয়কারী ফয়সল আহমদ, প্রকৌশলী কামরুল ইসলাম, আতাউর রহমান আতা, আবু সাঈদ, মহানগরের যুগ্ম সমন্বয়কারী নুরুল হক, প্রকৌশলী আবুল তৈয়ব, তারেক আহমদ বিলাস, মোস্তাক আহমদ মোস্তাক ও কিবরিয়া সালমান।
Related News
সিলেটে আবাসিক হোটেল থেকে নারী-পুরুষসহ আটক ১০
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে অনৈতিক কাজেRead More
সিসিকের সাবেক প্রশাসক রেজা উন-নবীসহ ৭ কর্মকর্তার বিরুদ্ধে দুদককে তদন্তের নির্দেশ
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক এবং সিলেটের সাবেক বিভাগীয়Read More



Comments are Closed