শাকসু নির্বাচনের লক্ষ্যে শাবিপ্রবিতে অধ্যাদেশ প্রণয়নে কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের লক্ষ্যে অধ্যাদেশ পুনঃপ্রণয়নের জন্য সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (২১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কালাম আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।
কমিটিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক এছাক মিয়াকে আহ্বায়ক করা হয়েছে। অন্য সদস্যরা হলেন প্রক্টর মোখলেসুর রহমান, ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক নজরুল ইসলাম, পেট্রোলিয়াম ও খনি প্রকৌশল বিভাগের অধ্যাপক শফিকুল ইসলাম, গণিত বিভাগের অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক জামাল উদ্দিন, অর্থনীতি বিভাগের অধ্যাপক সাবিহা আফরিন ও অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন) আ ফ ম মিফতাউল হক।
এর আগে ৮ জুলাই শাকসুর নির্বাচনের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দেয় শিক্ষার্থীদের একটি দল। এবার অধ্যাদেশ পুনঃপ্রণয়নের মাধ্যমে শাকসুর বিষয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো।
Related News
সিলেটে ডিবি’র ধাওয়ায় নদীতে পড়ে রিকশাচালকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ডিবি পুলিশের ধাওয়া দেখে ভয়ে দৌঁড়াতে গিয়ে সুরমা নদীতে পড়ে জজRead More
বিষপান করে শাবি শিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: প্রেমঘটিত কলহের জেরে কীটনাশক পান করে চিকিৎসাধীন থাকা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More



Comments are Closed