Main Menu

কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরগর-ব্রাহ্মণবাজার সড়কে সড়ক দুর্ঘটনায় আশিকুর রহমান আশিক (৫২) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

রোববার (২০ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের দক্ষিণ হিঙ্গাজিয়া এলাকার লংলা সাইনবোর্ড মসজিদের পাশে এ দুর্ঘটনাটি ঘটে।

Manual2 Ad Code

নিহত আশিক কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ঈগল নার্সারি এন্ড ফ্লাওয়ার গার্ডেন ও কুমিল্লা রেস্টুরেন্টের মালিক। তিনি কমলগঞ্জের পতনঊষার ইউনিয়নের শ্রীসূর্য্য নোওয়াগাঁও গ্রামের জব্বার মিয়ার ছেলে।

Manual7 Ad Code

পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আশিক শমশেরনগর বিমানঘাঁটি এলাকা থেকে একটি পিকআপে করে মাছ নিয়ে কুলাউড়ার দিকে আসছিলেন। তিনি চালকের পাশে বসা ছিলেন। মাঝপথে লংলা সাইনবোর্ড মসজিদের কাছে পৌঁছালে পিক আপটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে আশিক মিয়া আটকা পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের লিডার ফেরদৌস মিয়ার নেতৃত্বে একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ জেলা ম্যাজিস্ট্র্যাট এর অনুমতিক্রমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Manual5 Ad Code

রোববার বিকাল ৬টায় ধোপাটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাযা শেষে স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

মৃত্যুকালে তিনি পিতা, মাতা, ২ ভাই, ১ বোনসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তরুণ উদ্যোক্তা ও ব্যবসায়ী আশিকুর রহমান আশিক এর মৃত্যুতে এলাকায় সর্বমহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Manual4 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code