সিলেট সীমান্তে ২ কোটি ৬৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ও সুনামগঞ্জের কয়েকটি সীমান্ত এলাকায় সেনাবাহিনীর সহযোগিতায় অভিযান চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৮ বিজিবি)। এসব অভিযানে ০২ কোটি ৬৫ লক্ষ টাকার চোরাই পণ্য জব্দ করা হয়েছে।
রবিবার (২০ জুলাই) সিলেটের আখালিয়াস্থ বিজিবি ৪৮ ব্যাটালিয়নের সদর কার্যালয়ে প্রেস ব্রিফিং করে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।
প্রেস ব্রিফিংকালে জানানো হয়- বিজিবি ৪৮ ব্যাটালিয়নের দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, সোনালীচেলা, শ্রীপুর, সংগ্রাম এবং বিছনাকান্দি বিওপি’র টহল দল চোরাচালানী অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় শাড়ী, আইবল ক্যান্ডি, কম্বল, চকলেট, সনপাপড়ি, সুপারি, চিনি, ফেন্সিডিল এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা জব্দ করে।
এছাড়াও ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল সেনাবাহিনীর সহায়তায় লামাশ্যামপুর এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় স্কিন ব্রাইট ক্রিম, মাই ফেয়ার ক্রিম, জিলেট ব্লেড এবং চা-পাতা আটক করে।
জব্দকৃত সব পণ্যের দাম আনুমানিক ২ কোটি ৬৫ লক্ষ টাকা।
বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন- উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বতোভাবে অব্যাহত রয়েছে।
Related News
বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩Read More
সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রি, ব্ল্যাকারের এক মাসের কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে এক ব্যক্তিকে এক মাসের কারাদন্ড প্রদানRead More



Comments are Closed