মৌলভীবাজারে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. রিপন মিয়া (২৫) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালককে আটক করেছে পুলিশ।
সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার আছুরিঘাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিপন মিয়া বড়লেখা উপজেলার কাশেমনগর এলাকার বাসিন্দা। তিনি দক্ষিণভাগ দক্ষিণ বাজারের সিএনজিচালিত অটোরিকশাচালক ইসলাম মিয়ার ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় আছুরিঘাট সড়কে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক রিপন মিয়ার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন ট্রাকটির পিছু নেন। পরে জুড়ী সরকারি হাসপাতালসংলগ্ন এলাকায় স্থানীয়দের সহযোগিতায় ট্রাকচালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না দুর্ঘটনায় চালক নিহত হওয়ার এ তথ্য নিশ্চিত করে জানান, দুর্ঘটনার সঙ্গে জড়িত ট্রাকচালককে আটক করা হয়েছে এবং ট্রাকটি উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
Related News
মৌলভীবাজারে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. রিপন মিয়া (২৫)Read More
শ্রীমঙ্গলে একইরাতে তিন দোকানে চুরি, উদ্বিগ্ন ব্যবসায়ীরা
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের কলেজ রোডে অবস্থিত প্রেসক্লাব মার্কেটের তিনটি দোকানে চুরির ঘটনা ঘটেছে।Read More



Comments are Closed