মৌলভীবাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় সরকারি খালের ওপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।
রোববার (১১ অক্টোবর) সকালে উপজেলার শরীফপুর ইউনিয়নের বটতলা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শরীফপুর ইউনিয়নের বটতলা বাজারে সরকারি খালের ওপর আব্দুল আহাদ মিয়া একটি ভবন নির্মাণ করে রেখেছিলেন। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে অভিযান চালিয়ে এক্সকাভেটর (খননযন্ত্র) দিয়ে ভবনটির অবৈধ অংশ ভেঙে উচ্ছেদ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস।
এ তথ্য নিশ্চত করেন কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস বলেন, সরকারি খালের ওপর নির্মিত একটি অবৈধ স্থাপনা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ করা হয়েছে। উপজেলায় সরকারি জায়গায় যত অবৈধ স্থাপনা রয়েছে, সেগুলো উচ্ছেদের চেষ্টা করা হবে। সরকারি জায়গা ও খাল দখলমুক্ত রাখতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
Related News
মৌলভীবাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় সরকারি খালের ওপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।Read More
কমলগঞ্জে ভারতীয় মদসহ দুই যুবক আটক
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ভারতীয় মদসহ দুই যুবককে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার (৯Read More



Comments are Closed