এনসিপির সিলেট জেলা ও মহানগর শাখার মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর এনসিপি’র উদ্যোগে এক বিক্ষোভ কর্মসূচি ও মশাল মিছিলের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিলেট শহীদ মিনার ও চৌহাট্টা এলাকায় এই মশাল মিছিল অনুষ্ঠিত হয়।
জানা যায়, গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বানে অনুষ্ঠিত জুলাই পদযাত্রার অংশ হিসেবে ডাকা জনসমাবেশকে কেন্দ্র করে সহিংস পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এরই প্রেক্ষিতে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করে এনসিপি। বুধবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির ডাকে সাড়া দিয়ে সিলেট জেলা ও মহানগর এনসিপি’র নেতৃবৃন্দ ব্লকেড কর্মসূচি পালন করে।
আগামী ২৫ জুলাই জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দরা সিলেট সফরে আসবেন তাই সিলেটে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এর জন্য বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিলেট জেলা ও মহানগর এনসিপি’র উদ্যোগে এই বিক্ষোভ কর্মসূচি ও মশাল মিছিল আয়োজন করা হয়।
বিক্ষোভ কর্মসূচি ও মশাল মিছিলটি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময় সিলেট জেলা ও মহানগর এনসিপি’র নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
Related News
জলাতঙ্ক নির্মূলে সিলেটে শুরু হলো কুকুরের টিকাদান কর্মসূচি
বৈশাখী নিউজ ডেস্ক: জলাতঙ্ক নির্মূল কর্মসূচির আওতায় সিলেট সিটি কর্পোরেশনের ৪২টি ওয়ার্ডে বেওয়ারিশ ও পোষাRead More
নিরাপত্তাহীনতায় উত্তর কালনীরচরবাসী, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার উত্তর কালনীরচর গ্রামের বাসিন্দারা হামলা, বাড়িঘরRead More



Comments are Closed