রাজধানীতে ডিস ব্যবসায়ীকে গুলি করে হত্যা, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর আদাবর থানাধীন নবোদয় হাউজিং এলাকায় মো. ইব্রাহিম নামে এক ডিস ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে দুজনকে আটক করেছে সেনাবাহিনী।
বুধবার (১৬ জুলাই) রাতে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র বিগ্রেডের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।
এদিন রাত ৮টার দিকে এ হত্যার ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ব্যবসায়ী মো. ইব্রাহিম ঘটনাস্থলেই মারা গেছেন। পরে রাত ৯টার দিকে হামলায় ব্যবহৃত অস্ত্রটি গুলিভর্তি ম্যাগজিনসহ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নবোদয় হাউজিং এলাকার কামাল ক্যাটারিংয়ের পাশে নিজের ডিস ব্যবসা প্রতিষ্ঠানে বসে ছিলেন ইব্রাহিম। এসময় একটি মোটরসাইকেলে করে অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তি সেখানে গিয়ে তাকে গুলি করে। পরে স্থানীয়রা ধাওয়া দিয়ে দুজনকে আটক করে গণধোলাই দেয়৷ খবর পেয়ে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করে হেফাজতে নেয়।
সেনাবাহিনী জানায়, আটকরা গুরুতর আহত হয়েছে। নিহত ব্যবসায়ীর মরদেহ ও আটকদের সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
Related News
নরসিংদীর দূর্গম চরাঞ্চলে টেটাযুদ্ধ, আহত কমপক্ষে ৬
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর সদর উপজেলার মাধবদী থানার চরদিঘলদী ইউনিয়নের জিতরামপুর ও টিটিরচর এলাকায় দুইRead More
ছাত্রদলের ৫ নেতা বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে ঢাকা মহানগর পশ্চিম শাখা ছাত্রদলের পাঁচ নেতাকেRead More



Comments are Closed