‘জঙ্গি কায়দায়’ হামলার অভিযোগ এনসিপির, ২৪ ঘণ্টার আলটিমেটাম
বৈশাখী নিউজ ডেস্ক: গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নেতাকর্মীদের ওপর ‘জঙ্গি কায়দায়’ হামলার অভিযোগ তুলে সরকারের প্রতি ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের আহ্বান জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।
বুধবার (১৬ জুলাই) রাতে খুলনা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, “ফ্যাসিস্ট ও ‘মুজিববাদীরা’ অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালিয়েছে, তারা পুলিশের ওপরও হামলা চালিয়েছে।”
তিনি বলেন, ‘আওয়ামী লীগ একটি জঙ্গি সংগঠনে পরিণত হয়েছে, তারা আর কোনো রাজনৈতিক দল নেই, আজকের হামলা সেই বাস্তবতা স্পষ্ট করে দিয়েছে।”
নাহিদ ইসলামের দাবি, ;আমরা আগেই বলেছিলাম, গোপালগঞ্জ এখন ফ্যাসিস্টদের আশ্রয়কেন্দ্র। মামলার আসামিরা এখানে প্রকাশ্যে ঘুরছে। আমাদের উপর হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘গোপালগঞ্জে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল সভা-সমাবেশ করতে পারে না, আমরা আজ সেই মিথ ভেঙে দিয়েছি।’
সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বৃহস্পতিবার (১৭ জুলাই) সারাদেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন এবং জানান, ফরিদপুরে পূর্বঘোষিত পথসভা কর্মসূচিও যথারীতি অনুষ্ঠিত হবে।
সরকার নিরপেক্ষ আচরণ না করলে পরবর্তী কর্মসূচিতে আরও কঠোর হবে বলেও ইঙ্গিত দেন এনসিপির আহ্বায়ক।
Related News
ট্রেনে উঠতে গিয়ে পিছলে পড়ে দুই পা বিচ্ছিন্ন, নারীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে উঠতে গিয়ে পিছলে পড়ে দুই পা বিচ্ছিন্ন হয়ে রাবেয়াRead More
খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে আজমল নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।Read More



Comments are Closed