সিলেটে প্রাইভেট কার-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার এলাকার সাতমাইল নামক স্থানে প্রাইভেট কার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রুহেল আহমদ (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
বুধবার (১৬ জুলাই) সকাল ৭টার দিকে আর্মড পুলিশ ব্যাটালিয়ন কার্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রুহেল আহমদ দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের চর মুহাম্মদপুর গ্রামের গেদা মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সিলেট শহর থেকে ছেড়ে আসা একটি প্রাইভেট কারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। একই সময়ে একটি মোটরসাইকেলও দুর্ঘটনায় পড়ে। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে রাস্তার পাশে খালে গিয়ে পড়ে।এতে দুই গাড়ির চালক ও যাত্রীরা এবং মোটরসাইকেল আরোহী আহত হন।
খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশ স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এসময় পথেই মারা যান গুরুতর আহত রুহেল আহমদ। আহত বাকি পাঁচজনকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান। তিনি জানান, দুর্ঘটনায় একজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করেছে।
Related News
জৈন্তাপুরে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসনের নেতৃত্বে চিকনাগুল ও দরবস্ত বাজার এলাকায় অবৈধ ভাবে গড়েRead More
ভিডিও কনফারেন্সে গোয়াইনঘাটে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ভিডিও কনফারেন্সে কৃষি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীRead More



Comments are Closed