Main Menu

দোয়ারাবাজার খাদ্যগুদাম সড়কের বেহাল দশা, দূর্ভোগে পরিবহনকর্মীরা

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার একমাত্র খাদ্যগুদাম সড়কটি ভেঙে খানাখন্দে পরিণত হওয়ায় চরম ঝুঁকির মধ্যে পড়েছে ধান ও চাল পরিবহন কার্যক্রম। প্রায় ২০০ ফুট দীর্ঘ সড়কটি দীর্ঘদিন ধরে চলাচলের অযোগ্য হয়ে পড়লেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ স্থানীয়দের।

Manual8 Ad Code

জানা গেছে, উপজেলার ৩৮টি রাইসমিলের ধান-চাল এবং জেলা শহর থেকে আগত সরকারি চাল প্রতিদিন এই সড়ক দিয়েই খাদ্যগুদামে আনা হয়। বর্তমানে খানাখন্দে ভরা সড়কটিতে গাড়ি চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। ফলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

স্থানীয় রাইসমিল মালিক কবীর আহমদ জানান, ‘গত বছর আমি ব্যক্তিগত উদ্যোগে নিজের অর্থে ভাঙা অংশে বালু-পাথর ফেলে সাময়িক মেরামত করেছিলাম। এখন পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে।’

Manual6 Ad Code

মহব্বতপুর বাজারের ব্যবসায়ী ও মিল মালিক আব্দুল হক বলেন, ‘উপজেলার খাদ্যগুদামে ধান-চাল নিয়ে আসা প্রতিটি গাড়ি এখন ঝুঁকি নিয়ে চলাচল করছে। দীর্ঘদিন ধরে রাস্তাটি এমন অবস্থায় থাকলেও দেখার কেউ নেই।’

Manual1 Ad Code

এ বিষয়ে উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) আব্দুল মতিন বলেন, ‘রাস্তার বেহাল অবস্থার কারণে সরকারি খাদ্য পরিবহন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দ্রুত সংস্কার না হলে এই সড়ক দিয়ে গাড়ি চলাচল একেবারে অসম্ভব হয়ে পড়বে ‘

এ প্রসঙ্গে জানতে চাইলে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ বলেন, ‘বিষয়টি আমার জানা আছে, দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।’

Manual2 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code