ছাতকে মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
ছাতক প্রতিনিধি: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জের ছাতক উপজেলা শাখার উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে সংগঠনের উপজেলা শাখার কার্যালয়ে সংগঠনের সভাপতি মুশাহিদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকারিয়া’র পরিচালনায় অনুষ্টানের শুরুতে কালামে পাক থেকে তেলাওয়াত করেন সংগঠনের যুগ্ম-আহবায়ক ফারুক আহমেদ নোমানী।
সংগঠনের সিনিয়র সহ সভাপতি অজিত কুমার দাশ এর স্বাগত বক্তব্যের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য-ফারুক আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জের ব্যবসায়ী নেতা আশরাফুর রহমান চৌধুরী, ছাতক পৌর বিএনপির যুগ্ম আহবায়ক শামছুর রহমান বাবুল, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি, ছাতক রিপোর্টার্স ইউনিটির সদস্য সচিব শাহ মুহাম্মদ আখতারুজ্জামান, সাংবাদিক কাজী রেজাউল করিম রেজা, ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমিন, সাধারণ সম্পাদক খালেদ মিয়া, ব্যবসায়ী ইব্রাহীম আলী।
এসময় গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের উপাধ্যক্ষ মহি উদ্দিন, জামায়াতে ইসলামী ছাতক উপজেলা আমীর মাওলানা আকবর আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মানিক মিয়া, ক্রিড়াবিদ আলী আহমদ তালুকদার ও লাল মিয়া, সংগঠনের সহ-সভাপতি আরিফুর রহমান মানিক, যুগ্ম-সাধারণ সম্পাদক ফজল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক তাজিদুল ইসলাম, কোষাধ্যক্ষ জুনেদ আহমেদ রুনু, ধর্মবিষয়ক সম্পাদক জানে আলমসহ বিএমএসএফ-এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা মফস্বল সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও পেশাগত মর্যাদা রক্ষায় বিএমএসএফ-এর ভূমিকার প্রশংসা করেন এবং আগামীতেও সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করার আহ্বান জানান।
শেষে মোনাজাত পরিচালনা করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি মাওলানা আবুল হাসনাত।
Related News
সুনামগঞ্জে দুপক্ষের সংঘর্ষে ৭জন টেঁটাবিদ্ধসহ আহত ২৫
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের মধ্যনগরে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে সাতজন টেঁটাবিদ্ধসহ অন্ততRead More
শনিবার সুনামগঞ্জের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ
বৈশাখী নিউজ ডেস্ক: বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার নির্ভরযোগ্য ও গুণগত মান উন্নয়নের লক্ষে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎRead More



Comments are Closed