স্বর্ণের চেইনের ফাঁদে দম্পতি, খুইয়েছেন ৫০ হাজার টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় স্বর্ণের চেইন দেখিয়ে প্রতারণার ফাঁদে ফেলে এক দম্পতির কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে এক নারী প্রতারক।
রোববার (১৩ জুলাই) বিকেল ৩টার দিকে পৌর শহরের মহুবন্দ এলাকায় এ ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী শরীফুল ইসলাম ও নাজমা বেগম জানান, রোববার বিকেল ৩টার দিকে বোরকা পরা মধ্যবয়স্ক এক নারী তাদের বাসায় গিয়ে নিজেকে হাটবন্দ গাংপারের গরিব-অসহায় নারী পরিচয় দেন। এরপর অভাবের কারণ দেখিয়ে তিনি স্বর্ণের একটি চেইন বিক্রি করতে চান বলে জানান। চেইনটি সত্যিই স্বর্ণের কিনা নিশ্চিত হতে দম্পতি দু’বার বাজারের এক স্বর্ণের দোকানে পরীক্ষা করান। দোকানদার তখন সেটি আসল স্বর্ণের চেইন এবং বাজারমূল্য প্রায় ৮০ হাজার টাকা বলে জানান। কম দামে স্বর্ণ পাওয়ার লোভে দম্পতি ৫০ হাজার টাকা দিয়ে চেইনটি কিনে নেন। কিন্তু টাকা বুঝে নিয়ে ওই নারী প্রতারক আসল চেইনের বদলে নকল চেইন দিয়ে সটকে পড়েন। পরে আবার দোকানে নিয়ে গেলে স্বর্ণের দোকানদার সেটি নকল বলে নিশ্চিত করেন। লাভের আশায় প্রতারণার ফাঁদে পড়ে কষ্টের জমানো টাকা হারিয়ে দিশেহারা দম্পতি এখন প্রতারক নারীকে খুঁজে ফিরছেন। কিন্তু তার আর কোনো খোঁজ মেলেনি।
Related News
কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে ৮ হাজারের অধিক পানগাছ কর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে অবস্থিত নার্সারি খাসিয়া পুঞ্জিতে ভয়াবহ এক হামলারRead More
কমলগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপন ও চারা বিতরণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন নিশ্চিতকরণে নির্বাচনীRead More



Comments are Closed