Main Menu

সিলেটে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহনন

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জালালাবাদ থানাধীন গোয়াবাড়ি এলাকায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক যুবক। বৃহস্পতিবার (১০ জুলাই) বিকালে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

আত্মহননকারী রাজু দাস (২৫) সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার সুদনখল্লি গ্রামের মৃত রাখাল দাসের ছেলে। তিনি গোয়াবাড়ি এলাকার আব্দুল্লাহ নামক একজনের বাসায় মা ও বোন নিয়ে ভাড়াটে থাকতেন।

রাজু অবিবাহিত। তিনি তাদের ভাড়াটে বাসার চিনের চালার কাঠের বর্গার সঙ্গে ওড়নার মাধ্যমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বেলা ২টার দিকে পরিবারের লোকজন শয়নকক্ষে তার ঝুলন্ত দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন-উর-রশিদ।

তিনি বলেন- আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

Share





Related News

Comments are Closed