দিরাইয়ে পুকুর ও হাওর থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাই উপজেলায় পৃথক দুটি স্থানে পুকুর ও হাওর থেকে দুই ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত দুইজনের একজন মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে।
নিহতরা হলেন উপজেলার রাজানগর ইউনিয়নের মধুপুর গ্রামের বাসিন্দা মৃত কছির আলীর ছেলে কাইয়ুম (৪০) এবং ভাটিপাড়া ইউনিয়নের ইসলামপুর গ্রামের মজিদ উল্লাহর ছেলে আসাদ উল্লাহ (৬০)।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে দিরাই পৌর শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন ডা. রাসেন্দ্র কুমার তালুকদারের পুকুরে ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দা শাহিন মিয়া জানান, কাইয়ুম মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং তিনি গত দুইদিন ধরে নিখোঁজ ছিলেন।
এর আগে মঙ্গলবার (৮ জুলাই) সকালে উপজেলার রফিনগর ইউনিয়নের বাংলাবাজার সংলগ্ন বন হাওর থেকে আরও একটি লাশ উদ্ধার করা হয়।
আসাদ উল্লাহ (৬০) এর ভাসমান লাশটি দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
দিরাই থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, দুটি লাশই উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related News
জগন্নাথপুরে তালাবদ্ধ ঘর থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ইশহাকপুর এলাকার একটি মার্কেটের কক্ষ থেকেRead More
সুনামগঞ্জে দুপক্ষের সংঘর্ষে ৭জন টেঁটাবিদ্ধসহ আহত ২৫
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের মধ্যনগরে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে সাতজন টেঁটাবিদ্ধসহ অন্ততRead More



Comments are Closed