সিলেটে বিএনপির সাবেক সেক্রেটারিসহ অর্ধ শতাধিক নেতাকর্মী খালাস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে রাজনৈতিক মামলায় মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমসহ অর্ধ শতাধিক নেতাকর্মী খালাস পেয়েছেন।
বৃহস্পতিবার (১০ জুলাই) সিলেট জননিরাপত্তা ট্রাইব্যুনালের বিচারক তাদেরকে খালাস প্রদান করেন।
মামলায় খালাসপ্রাপ্তদের মধ্যে রয়েছেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সাঈদ আহমদ, প্রচার সম্পাদক লোকমান আহমদ, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাফেক মাহবুব, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী ও মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি নূরুল আলম সিদ্দিকী খালেদ।
এডভোকেট সাঈদ আহমদ জানান, ২০১৪ সালে সিলেট এয়ারপোর্ট থানায় দায়েরকৃত একটি রাজনৈতিক মামলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রায় ৭০ জনকে আসামী করা হয়েছিল। আজ বৃহস্পতিবার ওই মামলার রায় ছিল। মামলার রায়ে সবাই বেকসুর খালাস পেয়েছেন।
খালাসপ্রাপ্ত সিলেট জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমদ বলেন- আলহামদুলিল্লাহ, ৩৮/১৬ জননিরাপত্তা আদালত থেকে ফ্যাসিস্টদের দায়েরকৃত মিথ্যা মামলা থেকে সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম ভাইসহ অর্ধ শতাধিক নেতা আজকে বেকসুর খালাস পেয়েছি। সত্যের জয় অবশ্যম্ভাবী।
Related News
বিদ্যুৎ-গ্যাস নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করুন: বাসদ
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বিদ্যুত-গ্যাস সংকটের দ্রুত সমাধান,নিত্যপণ্যের দাম কমানো,মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলেরRead More
দক্ষিণ সুরমায় নতুন বিসিক শিল্পনগরীর স্থান পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমার শাহপরাণ (রহ.) বাইপাস সংলগ্ন এলাকায় প্রস্তাবিতRead More



Comments are Closed