বিয়ানীবাজারে রথযাত্রায় পিষ্ট হয়ে হোমিওপ্যাথি চিকিৎসকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজার উপজেলায় ঐতিহ্যবাহী বাসুদেব রথযাত্রার সময় রথের চাকায় পিষ্ট হয়ে কানু আচার্য্য (৭০) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। পেশায় তিনি একজন হোমিওপ্যাথি চিকিৎসক ছিলেন।
শনিবার (৫ জুলাই) বিকেলে পৌর এলাকার সুপাতলাস্থ বাসুদেব বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কানু আচার্য্য মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শাহবাজপুর এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে রথযাত্রা চলাকালে দেশের বিভিন্ন অঞ্চল থেকে শত শত ভক্তরা এসে বাসুদেব অঙ্গনে ভিড় জমান। এ সময় অসাবধানতাবশত রথের এক পাশে পড়ে গেলে রথের চাকা বৃদ্ধ কানু আচার্য্যের শরীরের ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
Related News
জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক আ.লীগ নেতাকে ছিনতাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক করা এক আওয়ামী লীগ নেতাকেRead More
ওসমানীনগরে একদিনে তিন চুরি, ১৭ লাখ টাকার মালামালসহ কার ও বাইক লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে এক দিনে পৃথক তিনটি চুরির ঘটনা ঘটেছে। এতেRead More



Comments are Closed