Main Menu

গোলাপগঞ্জে ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলা, আসামী গ্রেপ্তারের দাবি


গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে ব্যবসায়ী সুহেল আহমদ ও মাহদী’র ওপর সন্ত্রাসী হালমা ও আহত করার প্রতিবাদে বিক্ষুব্ধ হয়ে উঠেছেন এলাকাবাসী। বিক্ষুব্ধ লোকজন রোববার বিকেলে প্রতিবাদ সভা করে আসামী গ্রেফতার করতে প্রশাসনকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন।

উপজেলার গীর্দ্দ, ঘোগা ও মঞ্জুরাবাদ গ্রামবাসীর উদ্যোগে এই প্রতিবাদ সভা অনুষ্টিত হয়। সভা থেকে আসামীকে গ্রেফতার করতে প্রশাসনকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দেয়া হয়।

উপজেলার সদর ইউনিয়নের নূরজাহান সিএনজির পাশে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জসিম উদ্দিন। বক্তব্য রাখেন আব্দুল কাদির, দেলওয়ার হোসেন, শিমুল আহমূ, সাজু আহমদ, সালা উদ্দিন, সামাদ, রিজু আহমদ, সাইদুল আহমদ, ফজলু মিয়া ও কাওছার আহমদ, রুবেল আহমদ।

এরআগে শনিবার (৫ জুলাই) রাতে উপজেলার নুরজাহান সিএনজি পাম্পের পাশে অবস্থিত ব্যবসা প্রতিষ্টামে হামলা করে সন্ত্রাসীরা। এতে মারাত্মক আহত হন সুহেল আহমদ ও মাহী নামে দুই ব্যবসায়ী। এরপর তদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর থানায় মামলা দায়ের করা হয়েছে।

Share





Related News

Comments are Closed