এবার হজে গিয়ে ৪৩ বাংলাদেশির মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৬৬ হাজার ৩৬২ জন। মারা গেছেন ৪৩ জন।
রোববার (৬ জুলাই) হজ পোর্টালের সবশেষ আপডেটে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, দেশে ফেরা হজ যাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫ হাজার ৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৬১ হাজার ৩৫৫ জন।
হজযাত্রী পরিবহনে তিনটি এয়ারলাইনস যুক্ত ছিল। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিবহন করেছে ৩১ হাজার ১৬৫ জন, সৌদি এয়ারলাইনস পরিবহন করেছে ২৬ হাজার ৪২১ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস পরিবহন করেছে ৮ হাজার ৭৭৬ জন হাজিকে।
এদিকে হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত মোট ৪৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩২ জন পুরুষ এবং ১১ জন নারী।
প্রসঙ্গত, চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১৫৭ জন হজে গিয়েছেন। তাদের সৌদি আরবে যাত্রা শুরু হয়েছিল ২৯ এপ্রিল এবং শেষ ফ্লাইটটি গিয়েছিল ৩১ মে। হজ অনুষ্ঠিত হয় ৫ জুন। ফিরতি হজ ফ্লাইট চলবে আগামী ১০ জুলাই পর্যন্ত।
Related News
ফ্রিতে ওমরাহ করার বিশাল সুযোগ, আবেদন করবেন যেভাবে
বৈশাখী নিউজ ডেস্ক: বিনা খরচে পবিত্র ওমরাহ পালনের সুযোগ দিচ্ছে সৌদি সরকার। এ জন্য অংশRead More
দুরুদ শরীফ: অন্তরের প্রশান্তির সুখ
আতিকুর রহমান নগরী: মানুষের জীবনে আত্মিক প্রশান্তি, নৈতিকতা ও মূল্যবোধের গুরুত্ব অপরিসীম। ধর্মীয় বিশ্বাসের আলোকেRead More



Comments are Closed