বাংলাদেশ লোকগবেষণা পরিষদের আত্মপ্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলা লোকসাহিত্যের বিলুপ্ত ও বিলুপ্তপ্রায় উপাদান সংগ্রহ, সংরক্ষণ, গবেষণা, প্রকাশনা ও চর্চার ক্ষেত্র প্রসারের লক্ষ্যে ‘বাংলাদেশ লোকগবেষণা পরিষদ’ নামে তরুণ লোকগবেষকদের একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে।
শনিবার (৫ জুলাই ২০২৫) বেলা ১১টায় কুষ্টিয়ার ছেউড়িয়ায় লালনের মাজারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে।
দেশের নানা প্রান্তের তরুণ লোকসাহিত্য সংগ্রাহক ও গবেষকদেরকে নিয়ে সংগঠনটির ১১ সদস্যবিশিষ্ট স্থায়ী কমিটি গঠন করা হয়। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে সাইফুল ইসলাম শাহীন ও সুমন শিকদার।
এছাড়া অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহসভাপতি- শামসুল আরেফীন, সুমন বনিক, সহ সাধারণ সম্পাদক- ড. অসীম কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক- সঞ্জয় সরকার, পরিকল্পনা সম্পাদক- নজরুল ইসলাম, সদস্য- আব্দুল মজিদ, পার্থ তালুকদার, আশরাফুজ্জামান বাবু ও বঙ্গ রাখাল।
সংগঠটির সদস্যরা জানান, নতুন এ সংগঠন দেশের তরুণ লোকসাহিত্য সংগ্রাহক ও গবেষকদের একটি সম্মিলিত প্লাটফর্ম হিসেবে কাজ করবে। এর মাধ্যমে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা লোকসাহিত্যের বিলুপ্ত ও বিলুপ্তপ্রায় উপাদান সংগ্রহ, স্বরূপ প্রকাশ, সংরক্ষণ, গবেষণা ও গবেষণাভিত্তিক প্রকাশনার উদ্যোগ গ্রহণ করা হবে। আয়োজন করা হবে বার্ষিক লোকগবেষক সম্মিলন এবং সম্মাননা প্রদান অনুষ্ঠানের। দেশের সকল জেলার লোকসাহিত্য সংগ্রাহক, গবেষক, পৃষ্ঠপোষক ও লোকশিল্পীদেরকে সাংগঠনিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সংগঠনটির উপদেষ্টা পরিষদ, সাধারণ পরিষদ, পৃষ্ঠপোষক পরিষদ ও শিল্পী পরিষদের আওতাভূক্ত করা হবে। বিজ্ঞপ্তি
Related News
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More
যশোরে দুই শিশুপুত্রকে হত্যার পর বাবার আত্মহত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের শার্শায় দুই শিশুসন্তানকে গলায় ফাঁস দিয়ে হত্যার পর তাদের বাবা নিজেওRead More



Comments are Closed