সিলেটে ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযানে ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ করা হয়েছে।
শুক্রবার (৪ জুলাই) সকালে শাহপরাণ থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই জামান ভূইয়া সঙ্গীয় ফোর্সসহ সিলেট-তামাবিল মহাসড়কের জালালাবাদ ক্যান্টনমেন্ট এলাকার প্রজাপতি গেইট সংলগ্ন পাকা রাস্তার ওপর একটি সন্দেহজনক ডিআই পিকআপকে থামার সংকেত দেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক গাড়ি থামিয়ে দৌড়ে পালিয়ে যায়।
পরবর্তীতে গাড়ি তল্লাশি করে ৫৪ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়। প্রতিটি বস্তায় ৩০ কেজি করে মোট ১,৬২০ কেজি জিরা পাওয়া যায়, যার বাজারমূল্য আনুমানিক ১৬ লাখ ২০ হাজার টাকা। এছাড়া জব্দ করা হয় একটি নীল ও হলুদ রঙের টাটা ডিআই পিকআপ (রেজি নং- ঢাকা মেট্রো ন-২০-৮৯১৩)।
পালিয়ে যাওয়া চালকসহ জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় শাহপরাণ (রহঃ) থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপির (এডিসি) মোহাম্মদ সাইফুল ইসলাম।
Related News
জৈন্তাপুরে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসনের নেতৃত্বে চিকনাগুল ও দরবস্ত বাজার এলাকায় অবৈধ ভাবে গড়েRead More
ভিডিও কনফারেন্সে গোয়াইনঘাটে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ভিডিও কনফারেন্সে কৃষি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীRead More



Comments are Closed