চুয়াডাঙ্গায় ট্রাংক লরীর ধাক্কায় ইজিবাইকের চালকসহ নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: চুয়াডাঙ্গার জাফরপুরে তেলবাহী ট্রাংক লরীর ধাক্কায় ইজিবাইকের অজ্ঞাত পরিচয় এক নারীসহ ৩ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শিশুসহ আরও ছয়জন যাত্রী। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যা সাতটার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার জাফরপুর বিজিবি ক্যাম্পের সামনে ওই দুর্ঘটনা ঘটে।
রাতে এ খবর লেখা পর্যন্ত নিহতদের সবার পরিচয় শনাক্ত করা যায়নি।
আহতরা হলেন, ইজিবাইক চালক দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের আরিফুর রহমান (৩৫), যাত্রী আলামিন (২২), দেলোয়ার হোসেন (৩০), ফাহাদ (২২), রিয়া খাতুন (২০) ও তার এক বছর বয়সী শিশু সন্তান ইয়াসিন।
নিহতদের মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং আহতরা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে জাফরপুর বিজিবি ক্যাম্পের সামনে তেলবাহী ট্যাংক লরি ও ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাতপরিচয় একজন পুরুষ যাত্রী (৪০) ও এক নারী নিহত হন। এ সময় ইজিবাইক চালকসহ আহতদেরকে সদর হাসপাতালে নেওয়া হলে অজ্ঞাত পরিচয় একজন পুরুষ সেখানে মারা যান।
রাত ৯টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আল ইমরান জুয়েল সাংবাদিকদের জানান, দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়, একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শিশুসহ আরও চারজন আহত হয়ে ভর্তি আছেন, এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
জেলার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
পত্নীতলায় কারিতাসের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির সেবাসমূহ, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন, কেঁচো সার বাজারRead More
পত্নীতলায় উপকারভোগীদের মাঝে ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান
মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলার কারিতাসের আয়মূলক কার্যক্রমের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়ন ও সহনশীলতাRead More



Comments are Closed