কুলাউড়ায় স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় সুরাইয়া ইয়াসমিন রুহি (১৬) নামের এক কিশোরীর গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে পৌর শহরের উছলাপাড়া এলাকায় রুহির খালার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত রুহি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া এলাকার শেখ রোমান আলীর মেয়ে। সে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিলো এবং তার খালার বাড়িতে থেকে পড়াশোনা করতো।
পুলিশ জানায়, বুধবার রাতে খাওয়ার পর রুহি স্বাভাবিকভাবেই ঘুমাতে যায়। কোন একসময় স্কুলছাত্রী রুহি ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করে। বৃহস্পতিবার সকালে ঘরের দরজা বন্ধ পেয়ে রুহির খালা ডাকতে গেলে ঘরের ভেতর তাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান। পুলিশকে খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত রুহির মরদেহ উদ্ধার করে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি আমরা খুবই গুরুত্ব দিয়ে তদন্ত করছি। মরদেহটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও, মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ কাজ করছে।
Related News
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কমলগঞ্জে বিএনপির বিক্ষোভ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।Read More
কমলগঞ্জে বাদী পক্ষ আপোস না করায় মিথ্যা মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে হত্যা মামলা তুলে নেওয়ার জন্য আসামিপক্ষ নানাভাবে হয়রানি করছে এবংRead More



Comments are Closed