কাল থেকে টানা ৩ দিনের ছুটি
বৈশাখী নিউজ ডেস্ক: সরকারি চাকরিজীবীরা শুক্রবার (৪ জুলাই) থেকে তিন দিন ছুটি কাটাবেন। শুক্র-শনিবার সাপ্তাহিক ছুটির সঙ্গে যুক্ত হয়েছে আশুরার ছুটি। তবে এ ছুটি পাবেন না সরকারি-বেসরকারি জরুরি পরিষেবাতে কর্মরতরা।
সরকারি ছুটির তালিকা অনুযায়ী, রোববার (৬ জুলাই) পালিত হবে পবিত্র আশুরা। সে দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এর আগের দুই দিন- শুক্র (৪ জুলাই) ও শনিবার (৫ জুলাই) সরকারি নিয়মিত সাপ্তাহিক ছুটি। ফলে শুক্র থেকে রোববার পর্যন্ত মোট তিন দিন ছুটি কাটাতে পারবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
এ ছুটির প্রভাবে তিন দিনই বন্ধ থাকবে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস। বন্ধ থাকবে ব্যাংক, বীমা ও শেয়ারবাজারের লেনদেনও।
এ সময় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানও বন্ধ থাকবে। তবে এই সময় সরকারি-বেসরকারি জরুরি পরিষেবা দেওয়া প্রতিষ্ঠানগুলো চালু থাকবে।
Related News
দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের সব বিদ্যুৎকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এRead More
আজ থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশে হামের সংক্রমণ নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যেই আবার শুরু হচ্ছেRead More



Comments are Closed